
খরা আর প্রখর দাবদাহে পুড়ছিল ঠাকুরগাঁও। মাঠ-ঘাট, মানুষ-প্রাণী—সব যেন ক্লান্ত, শ্রান্ত। ঠিক এমন এক সময়ে স্বস্তির বার্তা নিয়ে বৃহস্পতিবার দুপুরে নেমে এলো বৃষ্টি। দুপুর ১২টার পর থেকেই আকাশ কালো হয়ে আসে, এরপরই নামে একটানা মুষলধারে বৃষ্টি। মুহূর্তেই বদলে যায় পরিবেশের চিত্র—প্রাণ জুড়ায় শহর থেকে গ্রামান্তর।
গত এক মাস ধরে তীব্র খরায় গাছ শুকিয়ে যাচ্ছিল, ফসলের মাঠে দেখা দিয়েছিল পানিশূন্যতা। কৃষকরা তাকিয়ে ছিলেন আকাশের দিকে। অবশেষে বহু প্রতীক্ষার সেই বৃষ্টি নামায় যেন হাসি ফুটেছে সবার মুখে।
সদর উপজেলার কৃষি কর্মকর্তা নসিরুল আলম বলেন, “এই বৃষ্টি আমন চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকরা আমন বীজতলা তৈরির জন্য প্রস্তুতি নিতে পারবেন এখন। জমি চাষ উপযোগী হয়ে উঠবে, যা কৃষকদের স্বস্তি দিয়েছে। ”
শুধু কৃষিই নয়, স্বস্তি এসেছে স্বাস্থ্যখাতে। ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. রকিবুল আলম চয়ন বলেন, “গরমজনিত কারণে হিট এক্সহশন, ডায়রিয়া, মাথা ঘোরা নিয়ে প্রতিদিন বহু রোগী আসছিলেন। আবহাওয়া পরিবর্তনের কারণে হিট স্ট্রোকের সম্ভাবনা কিছুটা কমবে, তবে সবাইকে এখনো সচেতন থাকতে হবে। ”
বালিয়া গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস জানান, “আসলে মনে হচ্ছিল আর সহ্য করা যাবে না। এই বৃষ্টি আল্লাহর রহমত ছাড়া আর কিছু নয়। ”
বালিয়াডাঙ্গীর কৃষক মনোয়ার হোসেন বলেন, “জমি চাষের উপযোগী সময় এখন। বৃষ্টি যদি কিছুদিন থাকে, তাহলে আমরা ঠিক সময়ে আমনের বীজ বপন করতে পারব। ”
শহরের রিকশাচালক মুকুল রানা জানান, “এই কয়দিন রোদে রিকশা চালানো মানে আগুনে পড়া। আজকের বৃষ্টিতে মনে হলো আবার বাঁচলাম। ”
দিনমজুর হাসিনা খাতুন বলেন, “বৃষ্টিতে ভিজে গেছি ঠিকই, কিন্তু শরীরটা যেন হালকা হয়ে গেল। এমন স্বস্তি অনেক দিন ধরে পাইনি।”
তবে ঠাকুরগাঁও আবহাওয়া অফিসে বৃষ্টিপাত মাপার উপকরণ না থাকায় নির্ভুল পরিমাণ জানানো সম্ভব হয়নি। তবু শহর থেকে গ্রাম—সবার মনে একটাই কামনা: এই বৃষ্টি যেন টিকে থাকে আরও কিছুদিন।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বহিরাগতদের নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার পর ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি তৎপর রয়েছেন বিভিন্ন গোয়েন্দা...
২০ মিনিট আগে
হবিগঞ্জের চুনারুঘাটে সুজন মিয়া (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলার মিরাশী ইউনিয়নের রাকি গ্রামের একটি ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২৬ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নে সালিস বৈঠকে এক নারীকে প্রকাশ্যে জুতা পেটা করার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ক্ষোভ ও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে...
৩৬ মিনিট আগে
স্থানীয়দের অভিযোগ, সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর পাঁচজন জীবননগর শহরের দিকে যাচ্ছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁদের আটক করা হয়। পরে খবর পেয়ে জীবননগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
৩৯ মিনিট আগে