Ajker Patrika

আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ

পঞ্চগড়ের সেই প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী শ্রেণিকক্ষ নির্মাণ

পঞ্চগড় প্রতিনিধি 
পঞ্চগড়ের সেই প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী শ্রেণিকক্ষ নির্মাণ
পঞ্চগড় সদর উপজেলার কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানের জন্য অস্থায়ী শ্রেণিকক্ষ নির্মাণ করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

পঞ্চগড় সদর উপজেলার কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানের জন্য অস্থায়ী শ্রেণিকক্ষ নির্মাণ করা হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে স্কুলব্যাগ ও টিফিন বক্স। এতে স্বস্তি ফিরেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।

আজ সোমবার দুপুরে এই অস্থায়ী শ্রেণিকক্ষের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন। এ সময় সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা, গরিনাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন দিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান চালাতে হয় শিক্ষকদের। এই নিয়ে গত ১ জুলাই আজকের পত্রিকায় ‘খোলা আকাশের নিচে পাঠদান, রোদ-বৃষ্টিতে দুর্ভোগে শিক্ষার্থীরা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এর পরপরই নড়েচড়ে বসে প্রশাসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত