কালিহাতীতে জাল রাজস্ব স্ট্যাম্প লাগানো ৩২ হাজার ২৬৫ প্যাকেট পাখি স্পেশাল বিড়িসহ দুজনকে আটক করেছে র্যাব-১২। গতকাল সোমবার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার ইছাপুরে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকার মো. খলিল মোল্লার ছেলে মো. ফরিদ মোল্লা (৩০) ও একই এলাকার মো. আতিয়ার আলী শেখের ছেলে মো. মুরাদ আলী শেখ (৩১)। জব্দ হওয়া বিড়ির আনুমানিক মূল্য ৫ লাখ ৮০ হাজার ৭৭০ টাকা।
র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি অভিযানকারী দল উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের দয়াল বাবা জহুর আলী মুন্সী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাঁদের আটক করে। পরে তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে তাঁদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে, মামলা নম্বর-১২।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে