
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম)।
আজ বুধবার বিকেলে জানাজা শেষে কাদের সিদ্দিকী প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘বেগম খালেদা জিয়া এ দেশের মহীয়সী নারী। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। তাঁর প্রয়াণে আমি ব্যথিত। অসংখ্য মানুষ ব্যথিত–মর্মাহত। মানুষের জন্ম হলে মৃত্যু হবে। এই মৃত্যু সম্মানের মৃত্যু।

‘আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, তাঁকে যেন আল্লাহ বেহেশতবাসী করেন। তাঁর শোকসন্তপ্ত পরিবারকে শোক সইবার শক্তি দিক। তাঁর অভাব এ দেশকে পূরণ করতে বেশ সময় লাগবে।’
অতীতের স্মৃতিচারণ করে কাদের সিদ্দিকী বলেন, ‘আমরা গরিব মানুষ আমাদের আবার স্মৃতি। জিয়াউর রহমান যখন মুক্তিযোদ্ধা ছিলেন, আমিও ছিলাম। বারবার কথা হয়েছে। খালেদা জিয়ার সঙ্গে আমার দেখা হয়েছে তাঁর বাড়িতে।
‘জিয়াউর রহমান যখন ডেপুটি সেনাপ্রধান, অনেকবার তাঁদের বাড়িতে গেছি। আমার বাড়িতে গেছে। আমার বাড়িতে এমন কোনো প্রোগ্রাম ছিল না যেখানে জিয়াউর রহমান অংশগ্রহণ করেন নাই। আজ আমি খালেদা জিয়ার জানাজায় আসতে পেরেছি, এটা আমার সৌভাগ্য।’

ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে পাথরঘাটাগামী লাবিবা পরিবহনের একটি বাস ইছানীল মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। বাসটিতে ২০ থেকে ২৫ জন যাত্রী ছিল। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে যাত্রীদের উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসও উদ্ধারকাজে অংশ নেয়।
৩ মিনিট আগে
নিহত আসাদুল হক এলাকায় ‘লম্বু আসাদুল’ নামে পরিচিত ছিলেন। তিনি বরিশালের গৌরনদী উপজেলার কালনা এলাকার বাসিন্দা এবং বর্তমানে মোহাম্মদপুরের মেট্রো হাউজিংয়ের বি-ব্লকের একটি বাসায় ভাড়া থাকতেন।
১৫ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই শিশুকে (আপন বোন) ধর্ষণচেষ্টার অভিযোগে মো. হারুন মিয়া (৫২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ৩টায় নাসিক ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি চৌধুরীপাড়া থেকে তাঁকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন...
১৯ মিনিট আগে
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিষয়টি জানাজানি হয়। এদিকে হামের উপসর্গ নিয়ে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে ছ শিশু। মৃত শিশুরা হলো উপজেলার ৪ নম্বর কুরুক পাতা ইউপির ৭ নম্বর ওয়ার্ড রিংলতপাড়ার বাসিন্দা লেং ক্লাং ম্রোর মেয়ে জং রুং ম্রো (৩ মাস) ও একই পাড়ার লুকুন ম্রোর ছেলে খতং ম্রো (৭ মাস)।
২১ মিনিট আগে