
টাঙ্গাইলের কালিহাতীতে ৩০০ পিস ইয়াবাসহ দুই যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা দুজনই ‘জুলাই যোদ্ধা’ এবং উপজেলা আহত জুলাই যোদ্ধা সমিতির নেতা বলে জানা গেছে।
আজ বুধবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকার বৃষ্টি হোটেলের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও চিতুলিয়াপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে হাছান আলী (৩৭) এবং একই উপজেলার শালদাইর গ্রামের আব্দুল হকের ছেলে ও গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের সদস্য মাহমুদুল হাসান (৩৪)।
জানা গেছে, ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে হাছান ও মাহমুদুল রাজনৈতিক ছত্রচ্ছায়ায় এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবার করে আসছিলেন। তাঁরা বিভিন্ন সময় জুলাই যোদ্ধার প্রভাব খাটিয়ে প্রশাসনকে চাপে রাখতেন।
জেলা ডিবির উপপরিদর্শক রাইজ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গার একটি হোটেলসংলগ্ন এলাকা থেকে ওই দুই জুলাই যোদ্ধাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৫০ পিস করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রাইজ উদ্দিন আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা ভূঞাপুর উপজেলার গাবসারা এলাকা থেকে ইয়াবা নিয়ে এলেঙ্গায় বিক্রির জন্য ক্রেতার অপেক্ষায় ছিলেন। আজ আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

পঞ্চগড়ে জেলা পুলিশের আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’। আজ বুধবার বিকেলে পঞ্চগড় জেলা পুলিশ লাইনস মাঠে এর উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আবু সায়েম। প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ছয়টি দল।
১ সেকেন্ড আগে
জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতের দুটি ফ্ল্যাটসহ ৪৯ লাখ ৬১ হাজার ৩৮৪ টাকার স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ২৯ লাখ টাকা মূল্যের গাড়ি জব্দ ও তাঁর ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে...
১০ মিনিট আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (গুলশান বিভাগ) এম তানভীর আহমেদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আজ বুধবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়...
১৪ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুলিশ কর্মকর্তাকে গালিগালাজ, প্রাণনাশের হুমকি ও ধাক্কা দিয়ে আহত করার অভিযোগে মমিনুর রশিদ ওরফে মামুন (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।
১৭ মিনিট আগে