
টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলে অবস্থিত নাহিদ কটন মিলের প্রায় তিন হাজার শ্রমিক তাদের বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। আজ শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে তারা মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে মির্জাপুর সেনা ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন শাহিন, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক সালাহ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মিল কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বললে বিকেল পৌনে ৪টার দিকে শ্রমিকেরা অবরোধ তুলে নেয়।
নাহিদ কটন মিলের শ্রমিকেরা জানান, বিজিএমইএর নতুন বেতন কাঠামো অনুযায়ী তারা তাদের বেতন দাবি করে আসছিলেন। কিন্তু মিল কর্তৃপক্ষ পূর্ব নির্ধারিত বেতন দিয়ে আসছিল। এ নিয়ে তাদের সঙ্গে মিল কর্তৃপক্ষের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে শুক্রবার দুপুরে মিল থেকে বেরিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকেরা।
মির্জাপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সাদিক জানান, শ্রমিকদের মহাসড়ক অবরোধের খবর পাওয়ার পর ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন শাহিন, মির্জাপুর থানা-পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ প্রচেষ্টায় শ্রমিকদের সমস্যার সমাধান করা হয়েছে।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাক পরিদর্শক সালাহ উদ্দিন জানান, আগামী মাস থেকে নতুন বেতন স্কেলে শ্রমিকদের বেতন দেওয়ার আশ্বাসে শ্রমিকেরা অবরোধ তুলে নিয়ে কাজে যোগদান করেন।

পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে রাজশাহী মহানগরের ২৪ নম্বর ওয়ার্ডের তালাইমারি শহীদ মিনার এলাকার নদীতীরে বসবাসরত বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও জরুরি ওষুধ বিতরণ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
১ ঘণ্টা আগে
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, কোনো রাস্তার ওপর অবৈধভাবে দোকানপাট বসতে দেওয়া হবে না। অবৈধ দোকানের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে এবং তারা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। লালপুরের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীর পদ্মার চরে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রকল্প-সংশ্লিষ্ট দেশি-বিদেশি উদ্যোক্তা ও কর্মকর্তারা আজ বুধবার দুপুরে উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়ার চরের জমি ও পারিপার্শ্বিক অবস্থা পরিদর্শন করেছেন।
১ ঘণ্টা আগে
বগুড়ার ধুনটে সড়কের সরকারি গাছ রাতের আঁধারে কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। গত দুই বছর ধরে সড়কের বিভিন্ন স্থান থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। পুলিশ কয়েক দফা অভিযান চালিয়ে কাটা গাছের গুঁড়ি উদ্ধার করলেও এখন পর্যন্ত জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
১ ঘণ্টা আগে