
শিক্ষার্থীদের আচরণের সমালোচনা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের করা বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একাংশ। আজ বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে কোনো ব্যানার ছাড়াই মানববন্ধন করেন তাঁরা।
সাধারণ শিক্ষকদের নামে করা এ মানববন্ধনে শিক্ষকেরা বলেন, ‘শিক্ষার্থীদের জন্যই আমরা শিক্ষক হই। একটা সমাধানের জন্য আলোচনায় না এসে তারা ঢালাও ভাবে ভিসি, প্রভোস্ট পদত্যাগ চাইছেন, একজন ভিসি যাবে আরেকজন আসবে কিন্তু সমাধানের পথে কেউ আসতে চাইছে না। সমাধানে কেউ বুঝতে চাইছে না।’
শিক্ষকেরা আরও বলেন, ‘শিক্ষকেরা জাতির বিবেক। আমরা ছাত্রদের গড়ে তুলি। তাঁরা আমাদের সন্তানের মতো। আন্দোলন করতে গিয়ে তাঁরা আমাদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের হেয় প্রতিপন্ন করছে। যেকোনো একজন শিক্ষকের জন্য সব শিক্ষকদের নিয়ে তাঁরা এভাবে বলতে পারে না। যে ভুল হয়ে গিয়েছে সেটা খতিয়ে না দেখে ভিসির পদত্যাগের দাবিতে চলে গেলেন। আমরা এতবার আপনাদের কাছে গিয়ে সমাধানে আসতে চাইলাম কিন্তু আমাদের কোনো কথাই শোনা হলো না, কোনো সময়ই দেওয়া হলো না।’
এ সময় শিক্ষকদের হাতে বেশ কিছু পোস্টার দেখা যায়, যেখানে লেখা ছিল, ‘শিক্ষক-শিক্ষার্থী বান্ধব শাবিপ্রবি চাই’, ‘প্রধানমন্ত্রীর কাছে শিক্ষক সমাজের নিরাপত্তা ও মর্যাদা চাই’, ‘দেশ গড়েছেন শিক্ষকেরা, আজ আমরা অশালীন ভাষায় আক্রান্ত, আক্রান্ত দেশের সকল শিক্ষক সমাজ’, ‘আমরা শিক্ষক, আমরা চাকর!’ , ‘শিক্ষকদের নিয়ে অশালীন আচরণ বন্ধ হোক’ শাবিপ্রবির নারী শিক্ষকদের নিয়ে অশালীন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই’ ইত্যাদি।
এ সময় উপাচার্যের পদত্যাগের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা বলেন, ‘এটা প্রশাসনের বিষয়। সময় নিয়ে প্রশাসন এটা সমাধান করবেন। তবে শিক্ষার্থীদের এমন কুরুচিপূর্ণ মন্তব্য আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. লায়লা আশরাফুন, অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, অধ্যাপক ড. কবির হোসেন, অধ্যাপক ড. আবু সাইদ আরফিন, সহকারী অধ্যাপক মনিরুজ্জামান খানসহ প্রমুখ।

শরীয়তপুর সদর ও ডামুড্যা উপজেলায় দেড় বছর ধরে সাব-রেজিস্ট্রার পদটি শূন্য রয়েছে। এ কারণে জমি কেনাবেচা ও দলিল নিবন্ধন করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন দুই উপজেলার মানুষ। এ ছাড়া সাব-রেজিস্ট্রার না থাকায় দলিল লেখকেরা কার্যত কর্মহীন হয়ে পড়েছেন। এ কারণে তাঁরা আর্থিক সংকটে পড়েছেন।
৩ ঘণ্টা আগে
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মেঝেতে কাতরাচ্ছে শিশু তানিয়া (১১)। হাড্ডিসার শরীরজুড়ে ক্ষতচিহ্ন। মাথায় একাধিক সেলাই। পিঠে গভীর ক্ষত। পচন ধরেছে দুই পায়ের ক্ষততেও। মাতৃহীন শিশুটি জানায়, ঢাকায় এক বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হয়েছে সে।
৩ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগারটি দুই বছরেও চালু হয়নি। এতে শুধু বিশুদ্ধ পানি থেকে বাসিন্দারা বঞ্চিত হচ্ছেন তা নয়, স্থাপনাটির কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।
৩ ঘণ্টা আগে
মৌলভীবাজারে পাহাড়-টিলা ও বনাঞ্চল কেটে একের পর এক রিসোর্ট গড়ে উঠছে। গত কয়েক বছরে জেলায় এমন রিসোর্টের সংখ্যা বেড়ে প্রায় ২০০ হলেও এর বেশির ভাগের অনুমোদন ও বৈধতার তথ্য নেই সরকারি দপ্তরগুলোর কাছে। বিশেষ করে শ্রীমঙ্গলে তৈরি হয়েছে শতাধিক রিসোর্ট।
৩ ঘণ্টা আগে