সিলেটে জামায়াতে ইসলামীর সমাবেশ থেকে নাশকতা হতে পারে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তাই দলটিকে আজ শনিবার সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। অনুমতি ছাড়া সমাবেশ করার চেষ্টা করা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
তবে সিলেট মহানগর জামায়াতের নেতারা বলছেন, তাঁদের শান্তিপূর্ণ সমাবেশ করতে অনুমতির পাশাপাশি এসএমপি সহযোগিতাও করবে। তাঁরা সমাবেশের সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। কর্মসূচি সফল করতে নেতা-কর্মীরা গতকাল শুক্রবার জুমার নামাজের পর নগরের বিভিন্ন মসজিদের মুসল্লিদের মধ্যে ১০ দফা দাবিসংবলিত লিফলেট বিতরণ করেছেন।
সমাবেশ সামনে রেখে বেশ কয়েক দিন ধরে সিলেটে তোড়জোড় চালাচ্ছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। তাঁরা বিভিন্ন শাখা-সংগঠনের সঙ্গে প্রস্তুতিমূলক সভা করছেন। এমনকি গতকাল সকালে মহানগর জামায়াত-শিবিরের সদস্যরা নগরের রেজিস্টারি মাঠ পরিদর্শন করতে যান। এ সময় পুলিশ সাতজনকে আটক করে। গতকাল সকাল থেকে রেজিস্টারি মাঠ এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়। সতর্ক অবস্থানে রয়েছে সিলেট মহানগর পুলিশের বিশেষ শাখা কুইক রেসপন্স টিমও (সিআরটি)।
দেশে জামায়াতের রাজনীতি এক যুগ ধরে অনেকটা অপ্রকাশ্য ছিল। নেতা-কর্মীরা দলীয় কার্যক্রম পরিচালনা করছিলেন বেশ গোপনে। দলটির নিবন্ধন ঝুলে আছে আইনি জটিলতায়। তবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে দলটি। যুক্তরাষ্ট্রের ভিসা নীতিকে পুঁজি করে ১০ জুন ঢাকায় পুলিশের অনুমতি নিয়ে অনেকটা বড় সমাবেশ করেছে। এবার সিলেটে বিভাগীয় সমাবেশ করে নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা চালাচ্ছে জামায়াত।
কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার বেলা ২টায় রেজিস্টারি মাঠে সমাবেশ করার অনুমতি চেয়ে ৫ জুলাই এসএমপি কমিশনার বরাবার আবেদন করে জামায়াতের সিলেট মহানগর শাখা।
অনুমতির বিষয়ে গতকাল সন্ধ্যায় এসএমপি কমিশনার ইলিয়াছ শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে, জামায়াতের সমাবেশ থেকে নাশকতা হবে। তাই সিলেটে জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হবে না, এটাই চূড়ান্ত। নির্দেশ অমান্য করে জামায়াত-শিবির মাঠে নামলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তবে যোগাযোগ করা হলে মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সমাবেশ করার জন্য পুলিশের সহযোগিতা চেয়ে ৫ জুলাই লিখিত আবেদন করেছি। সেখানে আমাদের দলের মহানগর সেক্রেটারির মোবাইল নম্বরও রয়েছে। এখন পর্যন্ত এসএমপির পক্ষ থেকে ফোনে বা কাগজপত্রে আমাদের অনুমতির বিষয়ে কিছু জানানো হয়নি। তবে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি, অনুমতি দেওয়া হবে। না দিলে কী হবে, তা আপনাদের জানানো হবে। আর আটক নেতা-কর্মীদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এখনো আমরা পুলিশি কোনো বাধা দেখছি না।’
এদিকে গতকাল সন্ধ্যায় মহানগর জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সকালে রেজিস্টারি মাঠ পরিদর্শন করেছেন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন পর জামায়াতের জনসভা ঘিরে সিলেটবাসীর মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় সবার সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে জনসভা হবে। এটি বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা থাকবে বলে তিনি প্রত্যাশা রাখেন।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে জব্দ করা প্রায় চার কোটি টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় পণ্য ধ্বংস করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে আখাউড়া স্থলবন্দরের কাস্টমস এলাকায় ভেকু দিয়ে গর্ত করে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণে এসব পণ্য ধ্বংস করা হয়।
১৫ মিনিট আগে
গত সোমবার (২৭ এপ্রিল) দিনব্যাপী সফরে যশোরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিন দুপুরে তিনি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে যাওয়ার পথে শিশু আন নাসরকে নিয়ে তার মা প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য দাঁড়িয়ে ছিলেন। সে সময় ফুল হাতে শিশু আন নাসরকে দেখে প্রধানমন্ত্রী তারেক রহমান বাস থেকে নেমে
১৭ মিনিট আগে
মৌলভীবাজারে কমতে শুরু করেছে নদ-নদীর পানি। জেলার কুশিয়ারা, মনু ও ধলাই নদের পানি কমেছে, তবে জুড়ী নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে অতিক্রম করেছে। পানি কমার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে তলিয়ে যাওয়া বোরো খেত। তবে হাওর এলাকায় এখনো নিমজ্জিত বোরো ধান।
২০ মিনিট আগে
মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালে একই গ্রামের দ্বিতীয় শ্রেণির ছাত্রী উম্মে হাবিবা মীমকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পর মরদেহ গোপন করতে পলিথিনে মুড়িয়ে টয়লেটের ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখা হয়।
৩১ মিনিট আগে