সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৫। একই সময়ে বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৩ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় থেকে প্রকাশিত হামের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মারা যাওয়া দুই শিশু হলো—সিলেট সদর এলাকার শাহ আলমের চার মাস বয়সী ছেলে আদিয়ান এবং হবিগঞ্জ সদর এলাকার আবদুর রউফের ১০ মাস বয়সী ছেলে ইয়াসিন। আদিয়ান সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং ইয়াসিন হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে মারা যায়।
এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৩২ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৮৫ জন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৫৫ এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬০ জন চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১৫৫ জন ভর্তি হয়েছে। তবে এই সময়ে নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি।

গাজীপুর মহানগরীর কাশিমপুরে ঝালমুড়ি কেনাবেচাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফেজ আহমেদ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা মো. আতাউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২১ মিনিট আগে
ভোলার দৌলতখান উপজেলায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে মো. হাসনাইন আহাম্মেদ ওরফে মুসা (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আসামি গ্রেপ্তারের বিষয়ে তথ্য নিশ্চিত করা হয়।
৩৬ মিনিট আগে
জুবাইদুল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বারইল গ্রামের হাসেন আলীর ছেলে। বিদেশ থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বজনদের সঙ্গে মাইক্রোবাসে করে গ্রামের বাড়িতে ফিরছিলেন তিনি।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের হাজীগঞ্জে মাদক কারবারের অভিযোগে এক প্রবীণ সাবেক কাউন্সিলরকে জনসমক্ষে হেনস্তা, মারধর ও অন্যায়ভাবে আটকের ঘটনায় জড়িত ‘মব সন্ত্রাস’ ও কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগে