
সিলেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় ছাত্র-জনতা। আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে সিটি করপোরেশনের বুলডোজার নিয়ে ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হয়।
রাত সাড়ে ১০টার দিকে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এয়ারপোর্টে আছি। এটা তো আগে ভেঙে ফেলা হয়েছে। এখন স্টাকচারও (স্থাপনা) গুঁড়িয়ে দিচ্ছে।’
এর আগে রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিবের নেতৃত্বে নগরের বন্দরবাজার-কোর্ট পয়েন্ট এলাকায় মিছিল বের করেন তাঁরা। সামাজিক যোগাযোগমাধ্যমে পতিত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণার প্রতিবাদে এই মিছিল বের করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার মুখপাত্র মালেকা খাতুন সারা আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকাল থেকেই আমাদের কর্মসূচি চলছে। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে সংঘটিত সকল হত্যা-গুম-নির্যাতন ইত্যাদির ভিডিও প্রদর্শনী চলছে। রাতে বিক্ষোভে অংশ নেওয়া ছাত্র-জনতা সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ মুজিবের মূর্তি ভাঙে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে স্থাপিত শেখ মুজিবের আরেকটি মূর্তি রয়েছে। রাতেই আমরা এটা শেষ করে ওইটা গিয়ে গুঁড়িয়ে দেব।’

মানিকগঞ্জে এক মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন, একাত্তরের পরাজিত শক্তি ও আওয়ামী লীগের দোসররা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি সন্ত্রাস ও অস্থিতিশীলতার চেষ্টা প্রতিহত করতে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
২ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার খালুয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে ১১ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। ১০ জন শিক্ষক দিয়ে ৪১৩ জন শিক্ষার্থীর পাঠদান চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষকে। শিক্ষকসংকটের পাশাপাশি পর্যাপ্ত শ্রেণিকক্ষ, ওয়াশব্লক ও যাতায়াতের উপযোগী সড়ক না থাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের
১৪ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে র্যাব পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে ডাকাতির প্রস্তুতিকালে দুই চাকরিচ্যুত সেনাসদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাঁদের কাছ থেকে র্যাবের কটি, ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি, খেলনা পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
১৬ মিনিট আগে
ধর্ষণ মামলার আসামির বিচার না চেয়ে আসামিকে স্বামী হিসেবে পেতে চান এক নারী (৩০)। এ জন্য ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হট্টগোল ও বিষ খেয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি।
২২ মিনিট আগে