
হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, ‘আমি সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার পরেই চা-পাতার মূল্য বেড়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা-শ্রমিকদের প্রতি দুর্বল। তিনি তাঁদের নিজের আপন মানুষের মতো ভালোবাসেন। তাই তিনি চা-পাতার ন্যায্যমূল্য দিয়েছেন।’
মে দিবস উপলক্ষে আজ বুধবার হবিগঞ্জের চুনারুঘাট বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার সুমন বলেন, ‘চা-শ্রমিকদের জন্য কালো আইন করে মালিকেরা আর নির্যাতন-নিপীড়ন করতে পারবেন না।’ তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সংসদে বক্তব্য দেবেন বলে জানান।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাকারিয়া আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, চা-বাগান আঞ্চলিক সভাপতি দেবদাস, আমিনুল ইসলাম, নাহিদুল ইসলাম, সুহেল আহমেদ, বদরুল আলম, শ্রীকান্ত আহির, পাপ্পু লাহিড়ী, সন্তুষ তাতী মেম্বার, উজ্জ্বল দত্ত প্রমুখ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুর রহমান। পরে একটি র্যালি চুনারুঘাট পৌর শহর প্রদক্ষিণ করে।

পটুয়াখালীর দশমিনায় গণ অধিকার পরিষদের আয়োজনে ইফতার পার্টিতে দলটির সভাপতি সদ্য নির্বাচিত সাংসদ ও প্রতিমন্ত্রী নুরুল হক নুরের উপস্থিতিতে সাংবাদিকের ওপর হামলা করেছে ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতা–কর্মীরা...
৩ মিনিট আগে
ভোলার চরফ্যাশন সদর থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম (৫০) হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে চরফ্যাশন থানায় দায়িত্ব পালনরত অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাঁকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার কিছুক্ষণ পর তাঁর মৃত্
১৪ মিনিট আগে
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণমাধ্যম যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো বাধা ছাড়া স্বাধীনভাবে কাজ করতে পারে, তা নিশ্চিত করবে সরকার। সরকার গণমাধ্যমের ওপর কোনো কিছু চাপিয়ে দিতে চায় না। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের মেধাবী শিক্ষার্থী
১৮ মিনিট আগে
বরিশালের মেহেন্দীগঞ্জে এক গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে দগ্ধ করার অভিযোগ উঠেছে ফাইজা আক্তার নামে এক নারীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে মেহেন্দীগঞ্জ পৌরসভার চরহোগলা এলাকার একটি বাসা থেকে ফাইজা আক্তারকে গ্রেপ্তার করা হয়।
৩২ মিনিট আগে