
‘ক্লিন সিটি, গ্রিন সিটি’–বাস্তবায়নের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। আজ বৃহস্পতিবার সকালে নগরের ২ নম্বর ওয়ার্ডে ‘ক্লিন সিটি’ বিনির্মাণে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠান ও প্রবাসীদের সহযোগিতায় ডাস্টবিন প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিক এই কার্যক্রম শুরু করেন তিনি।
এ উপলক্ষে নগরের রসময় উচ্চবিদ্যালয়ে আয়োজিত ‘ক্লিন সিটি’ বিনির্মাণে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠানে মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, নগরের প্রত্যেকটি ওয়ার্ডের প্রবাসীদের সহযোগিতা নিয়ে ক্লিন সিটি, গ্রিন সিটি বাস্তবায়ন করা হবে। এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো ২ নম্বর ওয়ার্ডের মাধ্যমে। ক্লিন সিটি, গ্রিন সিটি বিনির্মাণে এই ওয়ার্ডের প্রবাসীদের সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, ‘প্রবাসীরা বিদেশে থাকলেও তাঁদের মন পড়ে থাকে এই দেশে। তাঁরা দেশের জন্য কাজ করতে চান, তাঁদের সুযোগ দিতে হবে। আমরা চাই, এই সিলেটকে ক্লিন ও গ্রিন সিটি হিসেবে বিনির্মাণে তাঁরা এগিয়ে আসুন।’
মেয়র আরও বলেন, ‘সিলেটের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের উন্নয়নের জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিচ্ছেন। কিন্তু আমাদের সচেতনতার অভাবে আমরা পিছিয়ে আছি।’
অনুষ্ঠানে মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী রসময় উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ, কাউন্সিলর বিক্রম কর সম্রাট, একে লায়েক, সিসিক প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কর্নেল অব. একলির আবেদিন, গোলাম মোস্তফা জিলানী, কয়েস আহমদ, শাহিন আহমদ, ড. মিসবাউর রহমান, স্কুলের প্রধান শিক্ষক রফিক আহমদ, স্কুল পরিচালনা কমিটির সভাপতি আফসর আজিজসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা-বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, আগামী পয়লা বৈশাখ থেকে ২ কোটি ২০ লাখ কৃষকের জন্য কৃষি কার্ডের প্রি-পাইলট কর্মসূচি চালু হবে। এ ছাড়া আগামী ১৮ মাসের মধ্যে এক কোটি কর্মসংস্থান তৈরি করা হবে। শনিবার (১৪ মার্চ) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলা
৫ মিনিট আগে
সকাল থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দুর্গন্ধও। একপর্যায়ে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয়রা দেখেন, ডোবায় ভাসছে মরদেহের খণ্ডিত অংশ। আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে গাজীপুরের শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার নাজমুল হাসানের বাড়ির পাশে ডোবায় মরদেহের খণ্ডিত অংশ পাওয়া যায়।
১১ মিনিট আগে
যশোর সদর উপজেলার আশরাফুল মাদারিস মসজিদে ইতিকাফে বসেছেন দেশ-বিদেশের প্রায় ১ হাজার ৭০০ মুসল্লি। বিদেশিদের মধ্যে দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, পানামা ও মিয়ানমারের বাসিন্দা রয়েছেন। ইতিকাফে বসা মুসল্লিদের খেদমত করছেন শিক্ষক, শিক্ষার্থী...
১৪ মিনিট আগে
রাজবাড়ীর গোয়ালন্দ থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার (১৪ মার্চ) বেলা ৩টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাংলাদেশ হ্যাচারি এলাকার ঢাকা-খুলনা মহাসড়ক থেকে তাঁকে আটক করা হয় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলাম।
১৯ মিনিট আগে