বর্ণিল আয়োজনে সিলেটে ভারতের ৭৪ তম প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে সিলেটের ভারতের সহকারী হাইকমিশন অফিসের উদ্যোগে নগরীর দরগা গেইট এলাকার একটি হোটেলে মিট টুগেদার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিদের শুভেচ্ছা জানান সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জয়সওয়াল ও তাঁর সহধর্মিণী নীতা জয়সওয়াল।
স্বাগত বক্তব্যে নিরাজ কুমার জয়সওয়াল ভারত ও বাংলাদেশের বন্ধুত্বের নানা দিক তুলে ধরে এই বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সংসদ সদস্য শাহনেয়াজ মিলাদ গাজী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. জামাল উদ্দিন ভূঁঞা, সিলেট মেট্রোপলিটন ইউনির্ভাসিটির ভিসি অধ্যাপক ডা. মোহাম্মদ জহিরুল হক শাকিল, এসএমপি’র কমিশনার নিশারুল আরিফ, সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা রফিকুল হক, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ রানা, বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক সিলেটের ডাক এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠানে সিলেটের রাজনৈতিক নেতারা, ব্যবসায়ী ও আইনজীবী নেতারা, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে জিটুজি ভিত্তিতে চীনের অর্থায়নে মোংলা বন্দরে দুটি অত্যাধুনিক কনটেইনার জেটি নির্মাণ করা হবে।
১৩ মিনিট আগে
নীলফামারী জেলার ৭৭টি সরকারি দপ্তরের ওয়েবসাইট পর্যালোচনা করে মাত্র ১৩টির তথ্য শতভাগ হালনাগাদ পাওয়া গেছে। আবার ১১টি প্রতিষ্ঠানের ওয়েবপোর্টালে গুরুত্বপূর্ণ সাতটি বিষয়ে ৫০ শতাংশেরও কম তথ্য হালনাগাদ রয়েছে। এমনকি একটি প্রতিষ্ঠানের ওয়েবপোর্টালে কোনো তথ্যই পাওয়া যায়নি।
১৩ মিনিট আগে
এনসিপির নেতা-কর্মীদের ওপর ফের হামলা হলে ফতুল্লা থানার ইট খুলে নেওয়ার হুমকি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার। গতকাল সোমবার বক্তাবলীতে হামলার ঘটনায় মামলা করতে গিয়ে তিনি এ বক্তব্য দেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
২৭ মিনিট আগে
ভুক্তভোগী স্কুলছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। অভিযুক্ত নাইমুল দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে উত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিতেন। বিষয়টি ওই স্কুলছাত্রী তার বাবা-মাকে জানালে তাঁরা নাইমুলকে নিষেধ করেন। কিন্তু তিনি উত্যক্ত করতেই থাকেন।
২৯ মিনিট আগে