সিলেটের বিয়ানীবাজারে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে প্রশাসন। ঘটনার ৪০ মিনিট পরে ওই কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলার শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় ৫ জনকে আটক করেছে পুলিশ।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিয়ানীবাজার উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউপএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী শামীম। তিনি জানান, ওই কেন্দ্রে ৪০ মিনিটের মতো ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। পরে রিটার্নিং কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তা মিলে আবার ভোটগ্রহণ চালু করেছেন। এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে। কোনো প্রার্থীর সমর্থকেরা ঘটনা ঘটিয়েছেন তা তিনি জানাতে পারেননি।
জানা গেছে, বিয়ানীবাজারের শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কয়েকজন যুবক জাল ভোট দেওয়ার চেষ্টা করেন ও কিছু ব্যালট পেপার ছিঁড়ে ফেলার চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা করে ও পাঁচজনকে আটক করে। তবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর আজকের পত্রিকাকে বলেন, ‘পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের ওপর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আটকদের পরিচয় আপাতত আমার জানা নেই। নির্বাচনের ডিউটিতে বাইরে থাকায় পরে জানাতে পারব।’
উল্লেখ্য, বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে মোট ২১ জন প্রার্থী রয়েছেন।

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
রাজধানীর তুরাগে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে সাত মাস বয়সী এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩৫ মিনিট আগে
প্রস্তাবিত বাজেটে ডিএনসিসি রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ২ হাজার ৫৩১ কোটি ৭২ লাখ টাকা। এ ছাড়াও সরকারি ও বৈদেশিক অনুদান, সম্পদ বিক্রি হতে বাকি টাকা আয় হবে বলে জানিয়েছে ডিএনসিসি। বাজেটে রাজস্ব ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭৭ কোটি টাকা এবং অর্থবছর শেষে সমাপনী স্থিতি থাকবে ৪২৭ কোটি ৫৩ লাখ..
১ ঘণ্টা আগে
ঘরভর্তি মেহমানের জন্য রাতের রান্না করছিলেন রোজিনা আক্তার (৩৫)। বাইরে তখন মুষলধারে বৃষ্টি। রান্নাও ছিল শেষ পর্যায়ে। স্বামী মুজিবুর রহমান ঘরে ফিরলেই সবাই খেতে বসবেন। এমন আনন্দঘন প্রস্তুতির মধ্যেই পাহাড় ধসে এসে পড়ে রান্নাঘরে। মাটিচাপা পড়েন গৃহবধূ রোজিনা আক্তার। ঘরের মেহমান, প্রতিবেশী ও ফায়ার সার্ভিস
১ ঘণ্টা আগে