
সিলেট-ম্যানচেস্টার রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট নিরবচ্ছিন্নভাবে চালু রাখার দাবি জানিয়েছে ইউকে এনআরবি সোসাইটি। সিলেটের পূর্ব জিন্দাবাজার এলাকার একটি রেস্টুরেন্টে গত শনিবার রাতে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট নিয়ে যুক্তরাজ্যপ্রবাসীদের সঙ্গে কোনো টালবাহানা বা নাটকীয়তা সহ্য করা হবে না। প্রয়োজনে নর্থ ইংল্যান্ডে অবস্থানরত সিলেটিদের নিয়ে ঐক্যবদ্ধভাবে রেমিট্যান্স বন্ধ করে দেওয়া হবে।
ইউকে এনআরবি সোসাইটির পরিচালক এম আহমদ জুনেদ বলেন, ‘দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০২০ সালে সিলেট-ম্যানচেস্টার রুটে দ্বিতীয় দফায় বিমানের ফ্লাইট চালু হয়। এ রুটে নর্থ ইংল্যান্ডের ম্যানচেস্টার, লুটন, বার্মিংহাম, ওয়েলস, স্কটল্যান্ডসহ বিভিন্ন এলাকার প্রায় তিন লাখ সিলেটি যাতায়াত করেন। ম্যানচেস্টার এয়ারপোর্ট থেকে ১০ ঘণ্টায় আমরা সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাতে পারি। কিন্তু প্রায় দুই মাস আগে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ হঠাৎ করে এ রুটের ফ্লাইটের অনলাইন টিকিটিং সিস্টেম বাতিল করে দেয়। পরে জানতে পারি, এই রুটকে অলাভজনক দেখিয়ে টিকিটিং বন্ধ করে দেওয়া হয়েছে। এর প্রতিক্রিয়ায় ম্যানচেস্টারে কয়েক শ প্রবাসী একত্র হয়ে প্রতিবাদ জানাই। একই সঙ্গে ম্যানচেস্টারে অবস্থিত বাংলাদেশের উপদূতাবাস ও বিমানের কর্মকর্তাদের স্মারকলিপি দিই। চলতি বছরের প্রথম দিকে দেশে এসে বিমান বাংলাদেশের চেয়ারম্যান, এমডিসহ সংশ্লিষ্টদের সঙ্গে দেখা করে দাবি তুলে ধরি।’
এম আহমদ জুনেদ বলেন, ‘বর্তমানে এই রুটে সপ্তাহে দুটি ফ্লাইট চালু আছে। জানতে পেরেছি, আগামী হজ মৌসুমের জন্য এই দুটি ফ্লাইট বন্ধ রাখতে চাচ্ছে বিমান। এ ক্ষেত্রে আমাদের দাবি, পবিত্র হজের জন্য একটি ফ্লাইট নিয়ে অন্যটি চালু রাখা হোক। কারণ, ঈদুল আজহায় বিপুলসংখ্যক প্রবাসী সিলেটে আসেন। একসঙ্গে দুটি ফ্লাইট বাতিল করা হলে তাঁরা চরম ভোগান্তিতে পড়বেন।’
রুটটি অলাভজনক নয় দাবি করে বক্তারা বলেন, কিছু মধ্যস্বত্বভোগীর কারণে যাত্রীরা বেশি টাকা দিয়ে টিকিট কেনার পরও বিমান কেন সেই টাকা পায় না, সেটি তাদেরই খুঁজে বের করতে হবে। কিন্তু ফ্লাইট নিয়ে টালবাহানা করলে রেমিট্যান্স বন্ধ করে দেবেন প্রবাসীরা। ফলে দ্রুত অনলাইন টিকিটিং সিস্টেম চালু করে প্রবাসীদের শঙ্কা দূর করতে হবে।

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে লুৎফর রহমান (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।
৩ মিনিট আগে
সাতক্ষীরার কলারোয়ায় অন্ধ ও অসুস্থ একটি ঘোড়াকে আশ্রয় দিয়ে পরিচর্যা করা কলেজছাত্র সোহানুর রহমান সোহানের মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সোহানের বাড়িতে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
২৯ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় সুমন শেখ (২০) নামের এক যুবক ‘গুলিতে’ নিহত হওয়ার ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ বুধবার দুপুরে ও পরে সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। এ সময় তাঁরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সজিব মাতুব্বরকে দল থেকে বহিষ্কার এবং দ্রুত...
১ ঘণ্টা আগে
কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে, গণ-অভ্যুত্থানের প্রায় ২৩ মাস অতিবাহিত হলেও সেই প্রত্যাশার বাস্তবায়নে এখনো দৃশ্যমান ও গ্রহণযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হয়নি। সংস্কার কার্যক্রমে ধীর গতি, গণ-অভ্যুত্থান নেতৃত্ব নিয়ে বিভ্রান্তি এবং বিভিন্ন ক্ষেত্রে সুবিধাবাদী প্রবণতা জনগণের প্রত্যাশাকে প্রশ্ন
১ ঘণ্টা আগে