
নেত্রকোনার কলমাকান্দায় শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে গোড়াডোবা হাওরে ইঞ্জিনচালিত নৌকা ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়ইউন্দ গ্রামের সামনে গোড়াডোবা হাওরে এই ঘটনা ঘটে।
মৃত দুজন হলেন, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কুলপতাক গ্রামের সুনীল সরকারের স্ত্রী উজ্জ্বলা সরকার (৫৮) ও সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিশারা গ্রামের রানা সরকারের স্ত্রী জলি সরকার (৫০)।
মৃত দুজনের স্বজনেরা জানান, গত শুক্রবার উপজেলার বড়ইউন্দ গ্রামের মোড়লবাড়ি গের শংকর তালুকদারের শ্রদ্ধানুষ্ঠান ছিল। বিভিন্ন স্থান থেকে স্বজনেরা ওই অনুষ্ঠানে যোগ দেন। আজ রোববার বেলা ১১টার দিকে ৩০-৩৫ জন স্বজন বড়ইউন্দ গ্রাম থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় চড়ে মধ্যনগরে রওনা দেন। পথে গোড়াডোবা হাওরে নৌকাটির তলা ছিদ্র দিয়ে পানি উঠে তলিয়ে যেতে থাকে। এ সময় ওই পথ দিয়ে যাওয়া অন্য একটি নৌকা এগিয়ে গিয়ে তলিয়ে যাওয়া নৌকার যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালায়।
এর মধ্যে কয়েকজন ওই নৌকায় ওঠেন। কেউ কেউ সাঁতরে তীরে ওঠেন। কিন্তু উজ্জ্বলা সরকার ও জলি সরকার ওই নৌকা থেকে বের হতে পারেননি। পরে তাঁদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুমন পাল বলেন, হাসপাতালে আনার আগেই নৌকাডুবির ঘটনায় দুই নারী মারা গেছেন।
এ বিষয়ে জানতে চাইলে কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, নৌকাডুবিতে মারা যাওয়া দুই নারীর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে