সিলেট: স্বপ্নবাজ একঝাঁক তরুণ-তরুণীর অদম্য ইচ্ছায় সিলেটে গত বছরের ২০ জুন প্রতিষ্ঠা করা হয়েছিলো ‘ইমার্জেন্সি প্লাজমা কালেকশন টিম’। বিগত ১০ মাসে রক্তের প্লাজমা দিয়ে ১০১ জন করোনা রোগীর পাশে দাঁড়িয়েছে টিমটি।
ইমার্জেন্সি প্লাজমা কালেকশন টিমের সমন্বয়ক মুক্তার হোসেন মান্না জানান, করোনার প্রথম দিকে আমরা কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত নেই সংকটাপন্ন করোনা রোগীদের প্লাজমা কালেকশন করে দেওয়ার। তখন ফেসবুকে একটি পেজ খুলে সবাইকে আমাদের এ উদ্যোগে সহযোগিতা করার আহ্বান জানাই। শুরুতেই ব্যাপক সাড়া পাই। মূলত একজন রোগীর স্বজনকে প্লাজমার জন্য হাহাকার করতে দেখে আমরা এ সিদ্ধান্ত নিয়েছিলাম।
সিলেটসহ সারা দেশে বইছে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ। যা এ অঞ্চলে নতুন করে ভয় জাগাচ্ছে। আর সে ভয়কে জয় করতে সিলেটে প্লাজমার চাহিদা মেটাচ্ছে ‘ইমার্জেন্সি প্লাজমা কালেকশন টিম’। এ পর্যন্ত টিমের সদস্যরা ১০১ জন করোনা রোগীকে রক্তের প্লাজমা সংগ্রহ করে দিয়েছেন।
সিলেটে প্লাজমার এ চাহিদা পূরণের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান ইমার্জেন্সি প্লাজমা কালেকশন টিমের সমন্বয়ক মুক্তার হোসেন মান্না।
তিনি বলেন,করোনা সংক্রমণের এক প্রতিকুল সময়ে আমরা গত বছরের জুন মাস থেকে আমাদের টিমের অন্তত ৫০ জন সক্রিয় সদস্য প্লাজমা কালেকশন করে আসছি। এ পর্যন্ত আমরা ১০১ জন রোগীকে প্লাজমা কালেকশন করে দিতে পেরেছি। করোনার প্রথম দিকে প্লাজমার চাহিদা একটু বেশি ছিল। মধ্যখানে কম ছিলও, তবে এখন আবার চাহিদা বেড়েছে। প্রথমদিকে আমরা প্রতিদিন ১ থেকে ২ টা রিকুয়েস্ট পেতাম। যেহেতু আমরা একমাত্র টিম, তাই আমাদের অনেক কষ্ট হতো প্লাজমা কালেকশন করতে। তারপরেও আমরা রোগীর পরিবারকে নিরাশ করিনি। আমরা সর্বদা চেষ্টা করেছি প্লাজমা কালেকশন করে দিতে। তবে গত এক মাস ধরে আমরা প্রতিদিন ৫ থেকে ৬ টা করে রিকুয়েস্ট পাচ্ছি।
প্লাজমা কালেকশন টিমের সদস্য সিলেট মেট্রোপলিটন পুলিশের নায়েক সফি আহমেদ বলেন, করোনাকালীন সময় থেকে আমরা খাদ্যসামগ্রী, করোনায় মৃত ব্যক্তির দাফন-কাফনসহ প্লাজমার ব্যবস্থা করে আসছি। বর্তমানে করোনা রোগী বাড়ার ফলে প্লাজমার চাহিদাও বাড়ছে।
করোনা আক্রান্ত এক রোগীর স্বজন আমিনুল ইসলাম জানান, আমার করোনা আক্রান্ত বৃদ্ধা মায়ের জন্য প্লাজমাদাতা খুঁজছিলাম। কিন্তু পাচ্ছিলাম না। এমন সময় এক বন্ধুর মাধ্যমে ফেসবুকে ‘ইমার্জেন্সি প্লাজমা কালেকশন টিম’ গ্রুপে নক করি। তারা দ্রুত রেসপন্স করে আমার মায়ের জন্য প্লাজমা জোগাড় করে দেন। এ গ্রুপের কয়েকজন তরুণের এমন উদ্যোগ অনেক সঙ্কটাপন্ন রোগীর জীবন বাঁচাতে সাহায্য করছে।

বান্দরবানের সাত উপজেলায় প্রাথমিক শিক্ষাব্যবস্থা এখন গভীর সংকটের মুখে। জেলার ৪৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৭৪টিতে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় শিক্ষা কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের প্রশাসনিক দায়িত্বের চাপ বাড়ায় শ্রেণিকক্ষে পাঠদানে সময়...
৯ মিনিট আগে
যশোর শহর থেকে ১৩ কিলোমিটার দক্ষিণে বাসুদেবপুর গ্রাম। গ্রামের বাড়িগুলোর আশপাশে থাকা সামান্যতম ভিটেমাটি অনাবাদি নেই। গ্রামের মাঝ দিয়ে যাওয়া রাস্তার দুধারে ফুল, ফল, মসলা ও বনজ বৃক্ষের চারা চোখে পড়ে। সেই সঙ্গে চোখে পড়ে, নার্সারির নামসংবলিত সাইনবোর্ড। নার্সারিগুলোয় মানুষের ব্যস্ততার দৃশ্যও চোখ এড়ায় না।
১৭ মিনিট আগে
রাজশাহীর গোদাগাড়ীতে মাদকের নেশা কাটাতে নিজেই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে কারাগারে পাঠানোর আবেদন করেছেন এক মাদকাসক্ত ব্যক্তি। টানা তিন দিন ইউএনও কার্যালয়ে ঘোরাঘুরির পর শেষ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত তাকে পাঁচ মাসের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে ১০০ টাকা অর্থদণ্ড এবং অর্থ অনাদায়ে আরও সাত দিন
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর কালুখালী উপজেলার খাগজানা এলাকার পাইকারা মোড়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার এ দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থেকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
২ ঘণ্টা আগে