সিলেট-ভোলাগঞ্জের বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—সুনামগঞ্জের ছাতক উপজেলার লুবিয়া গ্রামের মুতালিব মিয়ার ছেলে হারুনুর রশিদ (৪০) ও নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিশরপাশার রনুজিত শাহার ছেলে পার্থ শাহা (২৩)।
আহতরা হলেন—কোম্পানীগঞ্জ উপজেলার নয়াগাঙ্গের পাড় গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে শাহ আলম (৪৫) ও হারুনুর রশিদের ভাই নয়ন মিয়া (২৫)। বাকি দুজনের পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার রাতে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ভোলাগঞ্জ থেকে পাথরবাহী একটি ট্রাক সিলেটের উদ্দেশ্যে আসছিল। বিপরীত দিক থেকে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা সিলেট থেকে কোম্পানীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। বাকিদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
গোলাম দস্তগীর আহমেদ বলেন, ‘দুর্ঘটনার পর থেকেই ট্রাকচালক পলাতক রয়েছেন। ট্রাক ও সিএনজি থানায় আনার ব্যবস্থা করেছি।’

জ্বালানি তেল নেই বলায় নোয়াখালীর সুবর্ণচরে নূরানী ফিলিং স্টেশনে হামলা ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে হামলার সময় চরজব্বার থানার পরিদর্শক ও একজন কনস্টেবল উপস্থিত থাকলেও তাঁরা কোনো ব্যবস্থা নেননি বলে জানা গেছে।
৮ মিনিট আগে
অবৈধভাবে ইতালি যাওয়ার পথে লিবিয়ার বন্দিশালায় (গেমঘর) অমানবিক নির্যাতনে মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিণ ধূয়াসার গ্রামের মো. জহিরুল আকন (২৫) নামের এক যুবক মারা গেছেন।
১৫ মিনিট আগে
পানছড়ি উপজেলায় তেল বিক্রিকে কেন্দ্র করে দোকানের কর্মচারী ও ক্রেতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার পানছড়ি বাজারের তবলছড়ি সড়কে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
আটোয়ারীতে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় রিফাত নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার আটোয়ারী-পঞ্চগড় আঞ্চলিক সড়কের শহীদ মুক্তিযোদ্ধা আজিজুর রহমান স্কুলসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
২২ মিনিট আগে