ঈদুল আজহার ছুটি শেষ। আজ মঙ্গলবার থেকে সরকারি-বেসরকারি অফিসগুলো খুলতে শুরু করেছে। তবে প্রতিবছরের মতো ঈদকে কেন্দ্র করে পর্যটকের দেখা মেলেনি সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে। পর্যটক কম রয়েছে উপজেলার অন্য দুটি পর্যটনকেন্দ্র বিছনাকান্দি ও রাতারগুলেও।
মহামারি করোনার কারণে গত দুই বছর ঈদে পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ছিল। এরপর স্পটগুলো থেকে নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিলেন ব্যবসায়ীরা। এর পরপরই সিলেটে হয়েছে ভয়াবহ বন্যা। বন্যার কারণে ঈদের আগে থেকেই স্পটগুলোতে ছিল সুনসান নীরবতা। বর্তমানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পর্যটকের সংখ্যা সীমিত।
খোঁজ নিয়ে জানা যায়, ঈদের দ্বিতীয় দিন সোমবার সন্ধ্যা পর্যন্ত পর্যটনকেন্দ্র জাফলং, বিছনাকান্দি ও রাতারগুলে পর্যটকের সংখ্যা ছিল সীমিত। কয়েকটি স্পটে পর্যটক থাকলেও তারা ছিল স্থানীয়। এখানকার হোটেল-রিসোর্টের বেশির ভাগই ফাঁকা রয়েছে। বিশাল প্রস্তুতি নিয়ে রাখা পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত পর্যটক না আসায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
যদিও ব্যবসায়ীরা দাবি করছেন, ভয়াবহ বন্যার প্রভাব পড়েছে স্পটগুলোতে। বন্যার পর থেকেই এখানে পর্যটক একেবারেই কমে গেছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক আছে। তাই যাতে পর্যটকেরা নির্বিঘ্নে ঘুরতে আসে, সেই আহ্বানও জানিয়েছেন তাঁরা।
জাফলংয়ে ঝালমুড়ি বিক্রেতা তরিকুল ইসলাম বলেন, এবার ঈদে তুলনামূলক পর্যটক কম। এর চেয়ে শুক্র-শনিবার পর্যটক আরও বেশি আসত। বেচাকেনাও নেই।
জাফলং ফটোগ্রাফার সমিতির সহসভাপতি সুলতান রাজা বলেন, পর্যটক কম থাকায় ফটোগ্রাফাররা তেমন রোজগার করতে পারছেন না। যারাই বেড়াতে এসেছে, বেশির ভাগই ছিল স্থানীয়।
কাপড় বিক্রেতা নূর নবী মিয়া বলেন, ‘ঈদে প্রস্তুতি নিয়ে রাখছিলাম। পর্যটক একেবারেই কম আসছে। করোনা আর বন্যায় আমরা ব্যবসায়ীরা একেবারেই বিপাকে। আশা ছিল এবার ভালো বেচাকেনা হবে। মঙ্গলবার থেকে হয়তো পর্যটক আরও বাড়তে পারে।’
সোমবার সকালে জাফলংয়ে গিয়ে দেখা যায়, অন্যান্যবারের চাইতে এবার পর্যটক কম। সকালের দিকে পর্যটক না থাকলেও দুপুরের পর থেকে কিছু পর্যটক আসতে শুরু করে। জাফলংয়ে বিকেল পর্যন্ত কয়েক সহস্রাধিক পর্যটক এখানে বেড়াতে এসেছে। যারাই আসছে স্বচ্ছ পানি, পাহাড়, পাথর আর ঝরনার সৌন্দর্য উপভোগ করছে।
জাফলং ট্য রিস্ট পুলিশের ইনচার্জ (ওসি) মো. রতন শেখ জানান, বন্যার প্রভাবে এবারের ঈদে আশানুরূপ পর্যটক নেই জাফলংয়ে। যেহেতু বন্যার পানি একেবারেই কমে গেছে, সেহেতু পর্যটক আসতে পারে। তাই কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই দিক বিবেচনা করে ট্যুরিস্ট পুলিশ ঈদের দিন থেকেই দায়িত্ব পালন করে আসছে।

আওয়ামী লীগের এক নেতার ভাইকে পুলিশের হাতে তুলে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল রাজশাহী নগরের দড়িখড়বোনা এলাকায়। গত বছরের ৬ মার্চের সেই সংঘর্ষের মধ্যে পড়ে এক পক্ষের হাতে ছুরিকাহত হন রিকশাচালক গোলাম হোসেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ মার্চ মৃত্যু হয় তাঁর।
৩ ঘণ্টা আগে
গত ২৪ জুন যশোর সদর উপজেলার রঘুরামপুর গ্রামে বাড়ির পাশের ঝোপ থেকে সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’ (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১২টি মামলার এই আসামিকে দুর্বৃত্তরা পা বেঁধে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
৩ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নে গত এক দশক ধরে বর্ষা মৌসুমে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ইউনিয়নের কয়েকটি গ্রামে কালভার্টের সামনে বসতবাড়ি নির্মাণ করায় হাজারো মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে।
৪ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অংশ সুলতানা মন্দির ত্রিপুরাপাড়া। নৃতাত্ত্বিক ঐতিহ্যসমৃদ্ধ গ্রামটিতে ৩১টি ত্রিপুরা পরিবারে দুই শতাধিক লোকের বাস। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ওই গ্রামে যাওয়ার একমাত্র রাস্তাটিতে চেকপোস্ট বসিয়ে ত্রিপুরা জনগোষ্ঠীকে কার্যত অবরুদ্ধ করে রেখেছে
৪ ঘণ্টা আগে