
সরকারি পৃষ্ঠপোষকতায় ফিলিস্তিনের গাজায় গিয়ে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার জন্য বিভিন্ন হাসপাতালের ১০০ নার্স ও নার্সিং শিক্ষার্থী সরকারের অনুমোদন চেয়েছেন। আজ রোববার সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের কাছে প্রধান উপদেষ্টাসহ পাঁচজন উপদেষ্টা বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়।
১০০ নার্সের পক্ষে এই স্মারকলিপি দেন সিলেটের নর্থ ইস্ট নার্সিং কলেজের বিএনএমসির রেজিস্টার্ড মিডওয়াইফ আয়শা সিদ্দিকা প্রিয়া। প্রধান উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর তাঁরা এই স্মারকলিপি দেন।
এ সময় আয়শা সিদ্দিকা প্রিয়া ছাড়াও উপস্থিত ছিলেন নার্সিং শিক্ষার্থী প্রতিনিধি ইব্রাহিম নীল, নার্স লিজা আক্তার, হালিমা খাতুন, নার্সিং শিক্ষার্থী সামিয়া সামি, রিয়া, বুশরা চৌধুরী, নিপা ও আমিনুল ইসলাম, এহসানুল হক তাহের, ইয়াকুব কামাল প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ফিলিস্তিনের গাজায় হাজার হাজার নিরীহ মুসলমানকে বোমা মেরে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। প্রতিনিয়ত একের পর এক মুসলমান নিহত হচ্ছেন। প্রায় দুই বছর ধরে এ হত্যাকাণ্ড চলছে। বিশ্বের মুসলিম দেশগুলো সাহায্য-সহযোগিতা করে আসছে। কিন্তু তারপরও নির্মম হত্যাকাণ্ড ফিলিস্তিনে বন্ধ হচ্ছে না। এই পরিস্থিতিকে ‘অমানবিক’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নার্স ও নার্সিং শিক্ষার্থীরা। এসব ঘটনা দেখে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ১০০ জন নার্স ও নার্সিং শিক্ষার্থীরা ফিলিস্তিনে সরকারি পৃষ্ঠপোষকতায় ফিলিস্তিনের গাজায় গিয়ে নার্সিং সেবা দিতে ইচ্ছুক। তাই সম্পূর্ণ সরকারিভাবে আমাদের গাজায় গিয়ে আহতদের চিকিৎসা দেওয়ার সুযোগ করে দিতে সুদৃষ্টি কামনা করছি।
স্মারকলিপি দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক ও সিলেট উইমেন্স নার্সিং কলেজের শিক্ষার্থী ইব্রাহিম বলেন, ‘৭ এপ্রিল সিলেটের বিক্ষোভ সমাবেশ থেকে আমরা ঘোষণা দিয়েছিলাম ১০০ নার্স ও নার্সিং শিক্ষার্থী গাজায় গিয়ে মানুষের সহযোগিতা করতে চাই। এর পর থেকে সারা দেশের নার্সরা আমাদের সঙ্গে যোগাযোগ করেন।’
ইব্রাহিম আরও বলেন, ‘আমরা সবার তথ্যাদি সংযুক্ত করে আজ সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাসহ পাঁচজন উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি। আমরা সরকারের সহযোগিতা ও অনুমোদন চেয়েছি। আশা করি, সরকার আমাদের ফিলিস্তিনের ভাইবোনদের পাশে থাকতে সহযোগিতা করবে।’
স্মারকলিপির বিষয়ে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ আজকের পত্রিকাকে বলেন, গাজায় গিয়ে স্বেচ্ছাসেবী হিসেবে কাজের অনুমতি ও সহায়তা চেয়ে নার্সরা একটি স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিটি প্রধান উপদেষ্টা ও পাঁচজন উপদেষ্টার দপ্তরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে