
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, ‘ওয়ার্কার্স পার্টি দেশের গরিবদের পক্ষে কথা বলে। আজ দেশের মানুষ তিনবেলা তো দূরের কথা, দুবেলাও ঠিকমতো খাবারের ব্যবস্থা করতে পারছে না। মাছ, মাংস, ডিম গরিবদের জন্য হারাম হয়ে গেছে। এমনকি যে আটা দিয়ে রুটি বানিয়ে খাবে, সেই আটারও দাম বেড়ে গেছে। এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়ে সারা দেশের মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি তুলতে হবে। গরিব ও মধ্যবিত্ত মানুষের খাবার নিশ্চিত করতে হবে। আজ সময় এসেছে, নিজেদের দাবি নিজেদেরই পূরণ করতে হবে।’
আজ শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ওয়ার্কার্স পার্টির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন এসব কথা বলেন।
মেনন আরও বলেন, ‘চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমানোর মাধ্যমে খাদ্যনিরাপত্তা নিশ্চিত ও পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু এবং বিদ্যুৎ, গ্যাসসহ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি রোধ ও দুর্নীতি বন্ধের দাবিতে এই সমাবেশ।’
সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সভাপতি সিকান্দর আলী। প্রধান বক্তা ছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি। সমাবেশে জেলা ও মহানগর ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে অভিযান চালিয়ে লেক্সাস ও বিএমডব্লিউসহ তিনটি বিলাসবহুল গাড়ির বিচ্ছিন্ন যন্ত্রাংশ এবং বিপুল গাড়ির পার্টস জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা। উদ্ধার করা পণ্য ও যন্ত্রাংশের সম্ভাব্য বাজারমূল্য সাড়ে ৯ কোটি থেকে ১২ কোটি টাকা।
৫ মিনিট আগে
সুন্দরবনকে জলদস্যুমুক্ত ও নিরাপদ রাখতে র্যাব-৬-এর ধারাবাহিক অভিযানের মধ্যে চারটি দস্যু বাহিনীর ৫২ সদস্য আত্মসমর্পণ করেছেন। অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে গতকাল সোমবার (৩১ আগস্ট) তাঁরা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।
১০ মিনিট আগে
‘শহীদ জিয়াউর রহমান একমাত্র রাষ্ট্রপতি, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। দেশের কল্যাণে তিনি জীবন উৎসর্গ করেছেন। তাঁর মৃত্যুর পর ভাঙা সুটকেস এবং ব্যাংক হিসাবে সাড়ে ৩০০ টাকা পাওয়া গিয়েছিল।’
২০ মিনিট আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যৌতুক দাবিতে স্ত্রীকে মারধর ও আটকে রাখার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদল নেতা সাহেদ তালুকদারের বিরুদ্ধে। লিখিত অভিযোগের পর পুলিশ বর্ণা খানমকে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে মায়ের জিম্মায় দিয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন সাহেদ।
২৯ মিনিট আগে