
মৌলভীবাজারের রাজনগরে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানের গুদাম থেকে ২৩১ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা বাজারের পূবালী ব্যাংকের নিচতলায় ওই ব্যক্তির গুদামে অভিযান চালানো হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মছকন মিয়া (৩৫)। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মুবাশ্বির এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, তারাপাশা বাজারের পূবালী ব্যাংকের নিচতলায় কামারচাক ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের গুদামে জব্দ করা চিনির বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।
আতাউর রহমান মৌলভীবাজারের সাবেক এমপি মোহাম্মদ জিল্লুর রহমানের ছোট ভাই। ৫ আগস্টের পর থেকে এমপিসহ তাঁর সব ভাই আত্মগোপনে আছেন।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমানের গুদামে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ২৩১ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। সিলেট সীমান্ত এলাকা থেকে চোরাই পথে চিনিগুলো আমদানি করে বিক্রির উদ্দেশ্যে এই গুদামে রাখা ছিল।
এই ঘটনায় আটককৃত মছকন মিয়া ও পলাতক চেয়ারম্যান আতাউর রহমানের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২–৩ জনকে আসামি করে রাজনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
এদিকে সিলেট জেলা ও গোয়াইনঘাট উপজেলায় গতকাল বুধবার পৃথক স্থান থেকে ৩৪৬ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এ ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৮ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২২ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে