মৌলভীবাজারের কুলাউড়ার শিকড়িয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় আহত কিশোর সাদ্দামকে (১৫) ধরে নিয়ে গেছে বিএসএফ।
আজ রোববার (১৭ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়ইছড়া নতুন বস্তি এলাকার আছকির আলীর ছেলে পারভেজ হোসেন সাদ্দাম (১৫) ও একই এলাকার ছাদেক আলীর ছেলে ছিদ্দিকুর রহমান ওরফে ছিদ্দেক আলী (৩০)।
বিষয়টি নিশ্চিত করেছেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহিন মিয়া। তবে কী কারণে বিএসএফ তাদের উপর গুলি চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি জানতে বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদারের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈন্যু জানান, দুপুর ২টার দিকে সাদ্দাম ও ছিদ্দিক শিকড়িয়া সীমান্ত এলাকায় যায়। এ সময় বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্যে গুলি চালায়। এতে দুজনই আহত হয় এবং কিশোর সাদ্দামকে তাঁরা ধরে নিয়ে যায়। পরে গুলিবিদ্ধ ছিদ্দিককে স্থানীয়রা দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৮ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
১১ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৪১ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে