
ফেসবুকে কমেন্টের জেরে সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে এক তালামীয নেতার ওপর ছাত্রশিবিরের হামলার অভিযোগ উঠেছে। এতে ওই তালামীয নেতাসহ দুই শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে এমসি কলেজ ছাত্রাবাসের প্রথম ব্লকের ১১১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
হামলার শিকার মিজানুর রহমান রিয়াদ ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও তালামীযের কলেজ শাখার তথ্যপ্রযুক্তি সম্পাদক। তিনি দাবি করেছেন, তিনি জুলাই-আগস্ট আন্দোলনে সক্রিয় ছিলেন। অপর আহতের নাম জাকিরুল ইসলাম হৃদয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ওসমানী হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বলেন, ‘রিয়াদকে ভোরে ভর্তি করা হয়। তাঁর শরীরে কিছু মাইনর ইনজুরি রয়েছে। তবে তিনি দুপুর থেকে হাসপাতালে নাই। আমাদের না জানিয়ে চলে গেছেন। আর দুপুর ১২টার দিকে হৃদয়কে ভর্তি করা হয়। তাঁর হাতে জখম রয়েছে। দুজনেরই খুব সিরিয়াস কিছু হয়নি।’
এ ঘটনাকে ‘ছাত্রশিবিরের ঘৃণ্য হামলা’ আখ্যা দিয়ে প্রতিবাদে আজ বিকেলে নগরে বিক্ষোভ মিছিল করেছে আনজুমানে তালামীযে ইসলামিয়ার সিলেট মহানগর শাখা।
এমসি কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জওহর লোকমান মুসান্না বলেন, ‘ঘটনার সময় আমি হোস্টেলের দ্বিতীয় ব্লকে ছিলাম। মারামারির শেষে খবর পেয়ে রিয়াদকে দেখতে ঘটনাস্থলে যাই। আমার উপস্থিতিতে কাউকে মারধরের ঘটনা ঘটেনি। এই ঘটনায় ছাত্রশিবিরের কেউ জড়িত না।’
তালামীযে ইসলামিয়ার এমসি কলেজ শাখার সভাপতি আলবাব হোসেন বলেন, ‘কুয়েটের ঘটনা নিয়ে ফেসবুকে কমেন্ট করার জেরে বুধবার রাতে এমসি কলেজ শিবিরের ১০-১৫ জন গিয়ে কক্ষে আটকে রিয়াদ মারধর করে। ঘটনার তীব্র নিন্দা জানাই।’
এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ বলেন, এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি।

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা ইয়াবার মামলায় মো. মামুন (৩১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
৯ মিনিট আগে
ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, ৬ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ৩২টি মোটরসাইকেলসহ মোট ১০১টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩টি বাস, ৬ টি ট্রাক, ২৬ টি সিএনজি ও ১৩৯টি মোটরসাইকেলসহ মোট ২২৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩টি বাস, ২ টি ট্রাক, ১৮ টি কাভার্ডভ্যান, ৫১ টি সিএনজি ও ১১১টি মোটরসাইকে
৩১ মিনিট আগে
২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ধুনট শহরের সোনামুখী সড়কে ডাইম ভবন এলাকায় উপজেলা আওয়ামী লীগ একটি যৌথ মশাল মিছিল বের করে। এ সময় তাঁরা বিএনপির নেতা-কর্মীদের ওপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।
১ ঘণ্টা আগে
বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘব এবং সরকারের চলমান ত্রাণ কার্যক্রমকে সহায়তা করার লক্ষ্যে যৌথ অর্থায়নে এসব ত্রাণসামগ্রি বিতরণের জন্য প্রস্তুত করা হয়েছে। প্রতিটি খাদ্যসামগ্রির প্যাকেটে চাল, ডাল, চিড়া, আলু, লবণসহ প্রায় ১৫টি নিত্যপ্রয়োজনীয় পণ্য অন্তর্ভুক্ত রয়েছে। যা প্রায় দুই হাজার বন্যাকবলিত পরিবারের
১ ঘণ্টা আগে