
সিলেট জেলা ও মহানগর যুবদলের কমিটি গঠনে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল থেকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গঠিত পূর্ণাঙ্গ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন কিছু নেতা-কর্মী। পরে বেলা ২টার দিকে সিনিয়র নেতা–কর্মীরা খবর পেয়ে অনশনস্থলে গিয়ে তাঁদের দাবি পূরণে আশ্বাস দেন। তখন অনশনকারীদের পানি পান করিয়ে অনশন ভাঙান।
অনশন কর্মসূচিতে অংশ নেন—যুবদল নেতা কৃষ্ণ কুমার ঘোষ, শিহাব খান, রেজাউল ইসলাম সুমন, জাবের হোসেন, এনামুল কবির সোহেল, জাবেদ আহমদ, মোস্তাফিজুর রহমান, ফাহিম আহমদ, হাবিবুর রহমান হাবিব, এনামুল হক, কায়েস আহমেদ, মুহিব খান, সাদ্দাম আহমেদ, নয়ন শেখ, মারুফ আহমদ, তামিম আহমদ, সুয়েল আহমদ, রাশেদ আহমদ ও মারুফ আহমদ অনিক প্রমুখ।
অনশনকারী নেতারা বলেন, অবিলম্বে সিলেটে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করতে হবে। পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতাদের দাবি, নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের কমিটি গঠনে অনিয়ম ও স্বেচ্ছাচারিতা হয়েছে। টাকার বিনিময়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা দিয়ে কমিটি গঠন করে ত্যাগী নেতা–কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে।
এ ছাড়া কমিটিতে সমন্বয়ের অভাব রয়েছে। এতে করে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তৃতীয় শক্তি দলের ভেতরে সুযোগ নিচ্ছে। এই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান তাঁরা। তা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন নেতা–কর্মীরা।
এ সময় পদবঞ্চিতরা বলেন, ‘সিনিয়র নেতারা আশ্বাস দিয়েছেন সমন্বয়ের মাধ্যমে নতুন করে কমিটি করা হবে। আমরা শুধু আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেছি।
‘এই কমিটি বাতিলে আমাদের অন্যান্য কর্মসূচি চলমান থাকবে। সোমবার আমরা সংবাদ সম্মেলন করব। এর পরের দিন আমরা সিলেটের পদবঞ্চিত নেতা–কর্মীদের নিয়ে মিছিল করব। সিনিয়র নেতারা আশ্বাস দিয়েছেন তারাও আমাদের সঙ্গে থাকবেন।’

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত আইন না মেনে কথিত বাংলাদেশিদের যেন পুশব্যাক করতে না পারে, সে জন্য সাতক্ষীরা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
৩ ঘণ্টা আগে
বরিশাল নৌবন্দর পরিদর্শন শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ঈদযাত্রায় যাত্রীসেবায় অবহেলা বা নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট নৌযানের সনদ বাতিল করা হবে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
৩ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার নাজমুল হাসান মনিকে (২৫) কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৪ ঘণ্টা আগে
মাগুরার মহম্মদপুরে বৃষ্টির পানিতে ভরা একটি গভীর গর্তে ডুবে রমিম মৃধা (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর বিকেলে গর্তের পানিতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
৪ ঘণ্টা আগে