উৎপাত বেড়ে যাওয়ায় শিয়াল মারার জন্য মরা ছাগলের শরীরে কীটনাশক ছিটানো হয়। আর এই ছাগলের মাংস খেয়ে মারা গেছে ১৩টি বিপন্ন প্রজাতির শকুন। এর সঙ্গে বেশ কয়েকটি শিয়াল, কুকুর ও বিড়ালের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের একাটুনা ইউনিয়নের বড়কাপন গ্রামের বুড়িকোনা এলাকায়।
আজ বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করে ও এলাকাবাসীর বরাত দিয়ে এসব তথ্য জানান বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র। তিনি বলেন, ‘আমরা ধারণা করছি, মরা ছাগলের গায়ে বিষ ছিটানোর কারণে শকুনের মৃত্যু হয়েছে।’
শ্যামল আরও বলেন, ‘যারা এই কাজ করেছেন তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। আমরা ঘটনা তদন্ত করছি। ঘটনাস্থল থেকে আমরা ১০টি মৃত শকুন উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষার জন্য সিলেটে সংশ্লিষ্ট ল্যাবে পাঠিয়েছি। আজ এসে আরও তিনটি মৃত শকুন পেয়েছি। আশপাশে মৃত শিয়াল, কুকুর ও বিড়াল পড়ে থাকতে দেখা গেছে।’
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের একটি দলের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া স্থানীয় এক সাংবাদিক জানান, বড়কাপন গ্রামের বুড়িকোনা এলাকায় ধানখেতের মধ্যে পড়ে আছে তিনটি মরে পচে যাওয়া শকুন। এর আশপাশে পড়ে আছে মরা কয়েকটি শিয়াল, কুকুর ও বিড়াল। ঘটনাস্থলেই পড়ে আছে তিনটি কীটনাশকের বোতল। এসব কয়েক দিন ধরে জমিতে পড়ে আছে।
স্থানীয় লোকজন জানান, কয়েক দিন ধরে এলাকায় শিয়ালের উৎপাত বেড়ে গিয়েছিল। অনেক ছাগল খেয়েছে শিয়াল। এলাকার কে বা কারা শিয়াল মারার জন্য পাঁচ থেকে ছয় দিন আগে মৃত ছাগলের ওপর বিষ ছিটায়ে রাখেন।
বড়কাপন গ্রামের আব্দুস সালাম বলেন, ‘কয়েক দিন আগে এখানে একটি মৃত ছাগল দেখেছিলাম। এরপর কিছুদিন আগে দেখতে পাই অনেকগুলো শকুন মরে পড়ে আছে।’

খুলনাকে পুনরায় শিল্প ও শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন। তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থার যে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে, সেই গতি ও অগ্রযাত্রাকে স্তব্ধ করার শক্তি আর কারও নেই।
৫ মিনিট আগে
খুলনায় মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খুলনার জেলখানা ঘাটে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার থেকে পর্যটক ও জেলে-বাওয়ালিদের জন্য খুলেছে সুন্দরবনের দ্বার। তবে প্রথম দিনে সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে কমসংখ্যক বনজীবী ও পর্যটক সুন্দরবনে গেছেন।
৩ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরে বাসা থেকে রুহুল আমিন শেখ নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যাংকঋণ ও অন্যান্য ব্যবসায়ীর পাওনা পরিশোধের চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন...
৩ ঘণ্টা আগে