হল প্রাধ্যক্ষের পদত্যাগ ও প্রকাশ্যে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের ছাত্রীরা বিক্ষোভ সমাবেশ করেছে। বৃহস্পতিবার রাত সোয়া ১টা পর্যন্ত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান বিক্ষোভ সমাবেশ করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, বৃহস্পতিবার রাত ৯টায় হলের ছাত্রীরা পানি, ওয়াইফাই, খাবার, সিট সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে নিজেদের মধ্যে একটি মিটিং করেন। মিটিং চলাকালীন তারা হলের প্রাধ্যক্ষকে এসব সমস্যা সমাধান করার জন্য তাদের মিটিংয়ে আসার অনুরোধ করেন। হল প্রাধ্যক্ষ আসতে অপারগতা প্রকাশ করেন।
পরবর্তীতে ছাত্রীরা হল গেট থেকে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ মিছিলসহ এসে অবস্থান নেন।
অভিযোগের বিষয়ে হল প্রাধ্যক্ষ জাফরিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘এত রাতে হল প্রভোস্টরা আসতে পারছেন না। আমরা তাদের (শিক্ষার্থীদের) বলেছি তারা যেন হলে ফিরে যায়। আমরা সমস্যাগুলো নিয়ে তাদের সঙ্গে বসব।’

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে টানা তৃতীয় দিনের মতো ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা। আজ মঙ্গলবার দুপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে সংবাদ সম্মেলন করে এমন ঘোষণা দেওয়া হয়।
৩ মিনিট আগে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মুখোশমিছিল করেছেন। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত মিছিলে শিক্ষার্থীরা পরিচয়পত্র প্রদর্শন করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
৪০ মিনিট আগে
বরিশালের মুলাদী উপজেলায় শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কেক কাটার ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে...
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে ১২ বছরের বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার সাব্বির মিয়া নামের এক তরুণের বিরুদ্ধে মামলা করেছেন কিশোরীর নানা। ঘটনার পর থেকে অভিযুক্ত তরুণ পলাতক।
১ ঘণ্টা আগে