
১১ দলীয় ঐক্য সিলেট মহানগরের প্রধান সমন্বয়ক, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ‘বিএনপি সরকার শুধু জুলাই সনদকেই উপেক্ষা করেনি, তারা তাদের ৩১ দফাকেও উপেক্ষা করছে। এর মাধ্যমে তারা দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের মন্ত্রী-এমপিরাও জুলাই গণ-অভ্যুত্থানকে অবজ্ঞা করছেন। জুলাই যোদ্ধাদের নিয়ে সংসদে উপহাস চলছে। শুধু তা-ই নয়, সরকারের মন্ত্রী-এমপিরা অনেকেই পতিত ফ্যাসিস্টের সুরে কথা বলছেন। যা জাতির জন্য লজ্জাজনক।’
শনিবার বিকেলে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের গণমিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে ফখরুল ইসলাম এসব কথা বলেন।
সিলেট মহানগর জামায়াতের আমির বলেন, ‘চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর বিএনপির শীর্ষস্থানীয় নেতারা জেল থেকে বেরিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন, “ছোট্ট বাচ্চারা দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে। তাই মুক্তি পেয়েছি। আমরা তাদের ভুলব না।” কিন্তু ক্ষমতায় গিয়েই বিএনপি জুলাই সনদকে উপেক্ষা করেছে এবং গণভোটের প্রায় ৭০ শতাংশ হ্যাঁ ভোটের রায়কে বাতিল করে জাতির সঙ্গে প্রতারণা করেছে। তারা রাষ্ট্রের সকল স্তরের দলীয়করণের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে গলা টিপে হত্যা করেছে।’
গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানিসংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ লাঘব ও জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে অনুষ্ঠিত গণমিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান পয়েন্ট প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
গণমিছিলে ১১ দলীয় ঐক্য ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত গণমিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল, বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম, সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হুছাইন, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, লেবার পার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, এলডিপির সিলেট জেলা সভাপতি মোজাম্মেল হোসেন লিটন ও সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব প্রমুখ।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘বিএনপি জুলাই সনদ এবং গণরায়কে উপেক্ষা করেই ক্ষান্ত হয়নি। তারা তাদের দলীয় ৩১ দফা প্রতিশ্রুতিকে ভঙ্গ করেছে। তারা ৩১ দফায় উল্লেখিত দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, গুম কমিশন কোনো কিছুই মানছে না। এর মাধ্যমে জাতির সঙ্গে তাদের প্রতারণার মুখোশ উন্মোচিত হয়েছে। পতিত ফ্যাসিস্টদের দেশের রাজনীতিতে পুনর্বাসনের কোনো ষড়যন্ত্র ছাত্র-জনতা মেনে নেবে না। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মধ্যেই সরকারের মঙ্গল নিহিত রয়েছে। অন্যথায় রাজপথেই গণরায়ের দাবির ফয়সালা হবে।’

খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। আজ শনিবার তিনি প্রকল্পটি পরিদর্শন করেন। এ সময় প্রকল্পের প্রধান সড়ক, চারটি স্লুইসগেট, প্রকল্প এলাকার ম্যাপ ও রূপসা সেতুর প্রবেশমুখে নির্মাণাধীন সেতু সরেজমিন পর্যবেক্ষণ করেন মন্ত্রিপরিষদ সচিব।
২ মিনিট আগে
নেত্রকোনার দুর্গাপুরে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পেটে বিদ্ধ হওয়া গুলি ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ করা হয়েছে মন্নাস আলীর শরীর থেকে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার বিনামূল্যে এ অস্ত্রোপচার সম্পন্ন হয় বলে জানিয়েছেন আরএমও ডা. তানজিরুল ইসলাম রায়হান।
১২ মিনিট আগে
‘ভিক্ষা করে এই রিনা রিছিল আমাকে ৭০ টাকা দিয়েছিলেন নির্বাচন পরিচালনার জন্য। তাঁর সেই নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগ আমার হৃদয়কে স্পর্শ করেছিল। আমার প্রথম মাসের প্রাপ্য সম্মানীর পুরো টাকা দিয়ে ঘরটি তৈরি করে দিয়েছি...
৩২ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া রেলস্টেশন এলাকায় রেললাইন পার হতে গিয়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হবিজান বেগম (৭০) নিহত হয়েছেন। শনিবার দুপুরে ঘটনার পর তাঁকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩৫ মিনিট আগে