
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের জন্য ঘোষিত তারিখ (১৭ ডিসেম্বর) প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাঁরা ১২ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছেন। নির্বাচনের তারিখ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা শুক্রবার রাত ৯টা থেকে ভোর পৌনে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এ উপাচার্য, উপ-উপাচার্যসহ শীর্ষ কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন।
শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৪টায় প্রশাসনিক ভবনের সামনে ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির সাংবাদিকদের সামনে শিক্ষার্থীদের দাবি তুলে ধরেন। তিনি বলেন, ‘১৭ ডিসেম্বর নির্বাচন হলে ভোটারদের উপস্থিতি কমে যাবে। কারণ, এর আগে চার দিনের ছুটি রয়েছে। তাই শিক্ষার্থীদের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী আমরা ডিসেম্বরের ১২ তারিখের মধ্যে যেকোনো একদিন নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছি। নির্বাচন কমিশন যেহেতু ৮ ডিসেম্বরের পর যেকোনো দিন প্রস্তুত, তাই আমাদের দাবির যৌক্তিকতা রয়েছে।’
শিশির আরও বলেন, ‘প্রশাসনের শীতকালীন ছুটি পেছানোর সিদ্ধান্ত আমরা মেনে নিচ্ছি না। আমরা পূর্বের ছুটির তারিখ বহাল রাখার দাবি জানাচ্ছি। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে শনিবার নির্বাচন কমিশনের সঙ্গে বসে পুনরায় সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’
রাত পৌনে ৪টায় শিক্ষার্থীদের শাকসুর প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. সাজেদুল করিম বলেন, ‘তোমরা যে যৌক্তিক দাবি তুলেছ ১৭ তারিখ নির্বাচন হলে শিক্ষার্থীরা অংশ নিতে পারবে না, তা আমরা বিবেচনায় নিচ্ছি। নির্বাচন কমিশনের সঙ্গে আবারও আলোচনা করে আমরা সিদ্ধান্ত জানাব।’

মেহেরপুরের গাংনীর বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য পচা ডিম সরবরাহ করার অভিযোগ উঠেছে সুশীলন এনজিওর বিরুদ্ধে। এর আগে ছত্রাকযুক্ত পাউরুটি দেওয়ারও অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। বিষয়টি নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
৩ মিনিট আগে
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ৯৮ নম্বর পূর্ব ধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ শিক্ষার্থী অসুস্থ হয়। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সবাই সুস্থ হয়ে যায়। ডিমের সঙ্গে অসুস্থতার কোনে সম্পর্ক আছে কি না, তা তদন্ত করবে শিক্
১৭ মিনিট আগে
পরিদর্শনে সম্ভাব্য স্থানগুলোর বিদ্যমান অবকাঠামো, যানবাহন চলাচলের সক্ষমতা, সংযোগ সড়ক, ভূমির প্রাপ্যতা এবং ভবিষ্যতে বাস টার্মিনাল ও অস্থায়ী ডিপো স্থাপনের উপযোগিতা পর্যালোচনা করা হয়। এ সময় রাজধানীর যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং গণপরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে প্রয়োজনীয় দি
২১ মিনিট আগে
এই আয়োজন শুধু একটি ডিসকাউন্ট মেলা নয়, বরং দেশি-বিদেশি ব্র্যান্ড ও ক্রেতাদের মধ্যে কার্যকর সংযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম। এর মাধ্যমে দেশের খুচরা বাজার ও ব্র্যান্ড ইকোসিস্টেম আরও গতিশীল হবে...
৪০ মিনিট আগে