সিলেটে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে আগ্রহী অস্ট্রেলিয়া। পর্যটন, শিক্ষাসহ অন্যান্য খ্যাতে সিলেট তথা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে অস্ট্রেলিয়ান সরকার কাজ করছে। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ড. সাচা ব্লুমেন এ আগ্রহের কথা জানান। অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে সিটি করপোরেশনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে কাজ করবেন বলেও জানান তিনি।
আজ মঙ্গলবার সকালে সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরীর কুমারপাড়া বাস ভবনে ড. সাচা ব্লুমেন’র সৌজন্য সাক্ষাৎ হয়।
সৌজন্য সাক্ষাতে দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মাধ্যমে সম্ভাবনাময় খাতে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। সিলেট সিটি করপোরেশনের সঙ্গে অস্ট্রেলিয়ান সিটি করপোরেশনের মধ্যে সিস্টার সিটির সম্পর্ক উন্নয়ন বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী প্রস্তাব দেন। সিসিক মেয়রের এই প্রস্তাবকে স্বাগত জানান ড. সাচা ব্লুমেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—মেয়রের স্ত্রী সামা হক চৌধুরী, মেয়রের সহকারী একান্ত সচিব মো. সোহেল আহমদ, সিসিকের আইটি কনসালট্যান্ট মো. সাদাত হোসেন খান, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ, মেয়রের ব্যক্তিগত সহকারী মো. মুহিবুল ইসলাম ইমন প্রমুখ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা-বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, আগামী পয়লা বৈশাখ থেকে ২ কোটি ২০ লাখ কৃষকের জন্য কৃষি কার্ডের প্রি-পাইলট কর্মসূচি চালু হবে। এ ছাড়া আগামী ১৮ মাসের মধ্যে এক কোটি কর্মসংস্থান তৈরি করা হবে। শনিবার (১৪ মার্চ) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলা
৪ মিনিট আগে
সকাল থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দুর্গন্ধও। একপর্যায়ে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয়রা দেখেন, ডোবায় ভাসছে মরদেহের খণ্ডিত অংশ। আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে গাজীপুরের শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার নাজমুল হাসানের বাড়ির পাশে ডোবায় মরদেহের খণ্ডিত অংশ পাওয়া যায়।
১০ মিনিট আগে
যশোর সদর উপজেলার আশরাফুল মাদারিস মসজিদে ইতিকাফে বসেছেন দেশ-বিদেশের প্রায় ১ হাজার ৭০০ মুসল্লি। বিদেশিদের মধ্যে দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, পানামা ও মিয়ানমারের বাসিন্দা রয়েছেন। ইতিকাফে বসা মুসল্লিদের খেদমত করছেন শিক্ষক, শিক্ষার্থী...
১৩ মিনিট আগে
রাজবাড়ীর গোয়ালন্দ থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার (১৪ মার্চ) বেলা ৩টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাংলাদেশ হ্যাচারি এলাকার ঢাকা-খুলনা মহাসড়ক থেকে তাঁকে আটক করা হয় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলাম।
১৯ মিনিট আগে