
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আগামী এক মাসের মধ্যে সিলেটের রাস্তাঘাট হকারমুক্ত করা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে তাঁর আলোচনা চলছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন চেম্বারের কনফারেন্স হলে শফিউল আলম চৌধুরী নাদেল এমপি নির্বাচিত হওয়ায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সিলেট মেট্রোপলিটন চেম্বার। চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জব্বার জলিল এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে সিসিক মেয়র বলেন, ‘সিলেট মহানগরের বিভিন্ন সড়কে হকারদের অবস্থান নিয়ে সমালোচনা চলছে। বিষয়টা আমাদেরও দৃষ্টিগোচর হয়েছে। এ নিয়ে আমরা কাজ শুরু করেছি। হকার নেতারাসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে।’
মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, বিষয়টির সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে নাগরিক জীবনে স্বস্তি ফিরিয়ে আনা। রাজপথে হকার থাকার কারণে যানজটের কবলে পড়তে হচ্ছে। ইনশাআল্লাহ আগামী এক মাসের মধ্যে এ সমস্যার সমাধান হবে। সিলেটের রাজপথ অবশ্যই হকার মুক্ত করতে বা রাখতে যা যা করা প্রয়োজন, তার সবকিছু করা হবে।
সিলেট মেট্রোপলিটন চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন অনুষ্ঠান পরিচালনা করেন। সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলসহ ব্যবসায়ী সংগঠনের নেতারা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা-বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, আগামী পয়লা বৈশাখ থেকে ২ কোটি ২০ লাখ কৃষকের জন্য কৃষি কার্ডের প্রি-পাইলট কর্মসূচি চালু হবে। এ ছাড়া আগামী ১৮ মাসের মধ্যে এক কোটি কর্মসংস্থান তৈরি করা হবে। শনিবার (১৪ মার্চ) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলা
৫ মিনিট আগে
সকাল থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দুর্গন্ধও। একপর্যায়ে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয়রা দেখেন, ডোবায় ভাসছে মরদেহের খণ্ডিত অংশ। আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে গাজীপুরের শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার নাজমুল হাসানের বাড়ির পাশে ডোবায় মরদেহের খণ্ডিত অংশ পাওয়া যায়।
১১ মিনিট আগে
যশোর সদর উপজেলার আশরাফুল মাদারিস মসজিদে ইতিকাফে বসেছেন দেশ-বিদেশের প্রায় ১ হাজার ৭০০ মুসল্লি। বিদেশিদের মধ্যে দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, পানামা ও মিয়ানমারের বাসিন্দা রয়েছেন। ইতিকাফে বসা মুসল্লিদের খেদমত করছেন শিক্ষক, শিক্ষার্থী...
১৪ মিনিট আগে
রাজবাড়ীর গোয়ালন্দ থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার (১৪ মার্চ) বেলা ৩টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাংলাদেশ হ্যাচারি এলাকার ঢাকা-খুলনা মহাসড়ক থেকে তাঁকে আটক করা হয় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলাম।
১৯ মিনিট আগে