
সিলেটের ভোলাগঞ্জ পর্যটনকেন্দ্রের সাদাপাথর লুটের ঘটনায় জেলা বিএনপির সহসভাপতি সাহাব উদ্দিনের ‘স্থগিতাদেশ’ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী আজকের পত্রিকাকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
চিঠিতে বলা হয়েছে, ‘দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি পদটি স্থগিত করা হয়।
‘আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ১ জানুয়ারি, ২০২৬ তারিখ আপনার দলীয় স্থগিতাদেশ প্রত্যাহার করে শুধুমাত্র দলের প্রাথমিক সদস্য হিসেবে কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
‘এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে।’
এর আগ গত বছর ভোলাগঞ্জ পর্যটনকেন্দ্র থেকে সাদাপাথর লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির তৎকালীন সভাপতি সাহাব উদ্দিনের বিরুদ্ধে।
ওই বছরের ১১ আগস্ট দলের কেন্দ্রীয় দপ্তরের এক চিঠিতে ‘চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ড’-এ জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁর দলীয় সব পদ স্থগিত করার কথা জানানো হয়। এরপর ১৩ সেপ্টেম্বর নগরীর আম্বরখানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৯। নভেম্বরে তিনি জামিনে মুক্তি পান।

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠানে পিএবি সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক আবদুল মোনাফ দুই দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। রোববার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
৩ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিংয়ে বাড়ি ভেঙে জমি দখল চেষ্টার ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আগেও ছিনতাই ও মারামারির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৬ মিনিট আগে
খাগড়াছড়ির গুইমারায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে খিল্যু মারমা (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী।
১১ মিনিট আগে
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘শেখ হাসিনা আসুক, তারপর আদালতে যাক, তারপরে ফাঁসির মঞ্চে যাক, বাংলাদেশের মানুষ খুশি হয়ে যাবে। আমরা জানি, শেখ হাসিনা আসবে না। কিন্তু তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন।’
২৯ মিনিট আগে