
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় হবিগঞ্জের আজমিরীগঞ্জ ভূমি অফিসের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আজ বুধবার উপজেলার জলসুখা ইউনিয়ন ভূমি অফিস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কর্মকর্তার নাম মো. রাসেল মিয়া। তিনি চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের মো. রজব আলীর ছেলে। রাসেল মিয়া আজমিরীগঞ্জ উপজেলা ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা। তিনি এর আগে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ছিলেন।
গত ৫ আগস্টের পর গ্রেপ্তার এড়াতে রাসেল মিয়া বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে শায়েস্তাগঞ্জ ভূমি থেকে আজমিরীগঞ্জ জলসুখা ভূমি অফিসে বদলি হন।
গোপন সংবাদের ভিত্তিতে আজ (বুধবার) দুপুরে সেনাবাহিনীর ক্যাপ্টেন আরাফি তাজওয়ার আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ বিষয়ে চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার রাসেল মিয়া চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বৃন্দাবন সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সভাপতি ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা ছিলেন।
এ সময় তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তাঁর বিরুদ্ধে চুনারুঘাট থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বাবা মো. রজব আলীর বিরুদ্ধেও শায়েস্তাগঞ্জ থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলা রয়েছে বলে জানান তিনি।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে