
‘শেখ হাসিনা এখনো পদত্যাগ করেননি। তাঁকে জোর করে দেশ ছাড়া করা হয়েছে। শেখ হাসিনা অচিরেই বাংলাদেশে ফিরবেন।’ বলে দাবি করেছেন আত্মগোপনে থাকা সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
আজ শনিবার আনুমানিক বিকেল ৫টায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে হাজির হন তিনি। অজ্ঞাত স্থান থেকে ১৮ মিনিটের লাইভে সাবেক মেয়র আনোয়ারুজ্জামান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গুণকীর্তন এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন।
ফেসবুক লাইভের ক্যাপশনে তিনি লিখেন, ‘প্রিয় দেশবাসী আসসালামুয়াইলাইকুম।’ এরপর তিনি সিলেটবাসী তথা দেশবাসীকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
ভিডিও বার্তায় আনোয়ারুজ্জামান বলেন, ‘শেখ হাসিনাকে জোরপূর্বক “হত্যা” করার জন্য ড. ইউনুস, হামিদ কারজাই ও তাদের দোসররা ক্ষমতা দখল করেছে। আমি সিলেটের নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামানসহ ১২ সিটি করপোরেশনের মেয়র, পৌর মেয়র, জেলা পরিষদ-উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বাদ দিয়ে ড. ইউনূস সরকার স্বৈরাচারী মনোভাব দেখিয়েছেন। উনি গণতন্ত্রে বিশ্বাস করেন না। এমনকি তাঁর উপদেষ্টারাও গণতন্ত্রে বিশ্বাস করেন না। তাঁরা দেশকে জিম্মি করেছেন।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও অঙ্গ–সহযোগী সংগঠনের লাখ লাখ নেতা–কর্মীর বাড়িঘর ভেঙে পুড়িয়ে দিয়েছে, যে কালচার কোনো দিনই বাংলাদেশে ছিল না। তারা–পুলিশসহ নিরীহ মানুষকে হত্যা করেছে। আজকে তারা হত্যা করেছে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নাকে। এ রকম তারা আমাদের হাজার হাজার নেতা–কর্মীকে হত্যা করেছে। আওয়ামী লীগ নেতাদের হত্যা করছে। বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষকদের বেইজ্জতি করেছে। এসব নির্যাতনের বিচার একদিন বাংলাদেশে হবে।’
শেখ হাসিনাকে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী দাবি করে তিনি বলেন, ‘শেখ হাসিনা এখনো পদত্যাগ করেননি। তাঁকে জোর করে দেশছাড়া করা হয়েছে। দেশে থাকলে তাঁকে হত্যা করা হতো। শেখ হাসিনা অচিরেই বাংলাদেশে ফিরবেন।’
আনোয়ারুজ্জামানের এই লাইভে অন্তত পাঁচ হাজার ব্যবহারকারীরা কমেন্ট সেকশনে বেশির ভাগই তাঁর দিকে নেতিবাচক মন্তব্য ছুড়ে দেন। অনেকে আবার তাঁর কাছে জানতেও ছেয়েছেন তিনি এখন কোথায় আছেন? সিলেটে নেই কেন?
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর দেশ ছাড়েন। এর পর থেকেই আত্মগোপনে চলে যান আনোয়ারুজ্জামান। আলোচনায় আছে, তিনি কয়েক দিন আগে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারত যান এবং সেখান থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান।
এর আগে গত বছরের ২১ জুন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান। ওই বছরের ৭ নভেম্বর নগরভবনে মেয়রের বসে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

গাজীপুরে তিন মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মহানগরের গাছা থানার পশ্চিম ঝাঁঝড়ের সাক্রাউরী এলাকায় দুই শিক্ষার্থীকে মারধরের পর আগুনে উত্তপ্ত লোহার খুন্তি দিয়ে শরীরে ছ্যাঁকা দেওয়ার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দুই শিক্ষার্থীর পরিবার গাছা থানায় মামলা করেছে।
১৪ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলা শহরে একটি ওষুধের দোকানের সিসি ক্যামেরা অচল করে ২৫ লাখ টাকার ওষুধ নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় আজ শনিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
২৪ মিনিট আগে
পদ্মা নদীর পানি বৃদ্ধিতে কুষ্টিয়ার দৌলতপুরের চরাঞ্চলের রাস্তাঘাট ও নিম্নাঞ্চল ডুবে গেছে। এতে মানুষের যাতায়াত এবং গবাদিপশু ও প্রয়োজনীয় মালামাল পারাপারে চরবাসীর প্রধান ভরসা হয়ে উঠেছে ডিঙি নৌকা। বর্ষার পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে নৌকার চাহিদা।
২৮ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে অটোরিকশা গ্যারেজে ঢুকে গুলি করে সাগর খান ওরফে ইমরান (৩৮) হত্যা এবং তাঁর বন্ধু সাদ্দামকে গুলি ও কুপিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৩১ মিনিট আগে