মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনের ভেতর দিয়ে যাওয়ার সময় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দুর্বল হয় থেমে যায়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস লাউয়াছড়া বনের ভেতরে পাহাড়ি উঁচু এলাকায় ঢোকার পর ইঞ্জিন দুর্বল হয়ে পড়ে। পরে ট্রেনটি পেছন দিকে চালিয়ে ভানুগাছ রেলস্টেশনে আনা হয়েছে।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন এনে পাহাড়িকা এক্সপ্রেসকে রশিদপুরে নিয়ে যাওয়া হবে। লাউয়াছড়া এলাকা উঁচু থাকায় ট্রেন চলতে পারেনি। সমতল এলাকায় পাহাড়িকা এক্সপ্রেস স্বাভাবিকভাবে চলতে পাড়বে। ট্রেনটি সরানো হলে রেলযোগাযোগ স্বাভাবিক হবে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৭ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৪০ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে