
তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমশের মুবিন চৌধুরী বলেছেন, ‘অনেকে বলেন, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নির্বাচনে এসেছে তৃণমূল বিএনপি। এটা ঠিক নয়। তৃণমূল বিএনপি নতুন রাজনৈতিক দল। এবারের নির্বাচন আমাদের যাত্রা শুরু মাত্র। জন্মলগ্ন থেকেই তৃণমূল বিএনপি এককভাবে নির্বাচন করতে চেয়েছে। এটার বাস্তবায়নও হয়েছে। কারোর সঙ্গে কোনো রকম রফাদফা করে তৃণমূল বিএনপি নির্বাচনে যায়নি।’
আজ সোমবার সিলেটে সংবাদ সম্মেলনে তৃণমূল বিএনপির চেয়ারপারসন ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে দলটির প্রার্থী শমশের মুবিন চৌধুরী এসব কথা বলেন।
বেলা ১টার দিকে সিলেট নগরের আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডের একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের আব্দুর রব মল্লিক, সিলেট-৪ আসনের মো. আবুল হোসেন ও সিলেট-৫ আসনের কুতুব উদ্দিন আহমদ শিকদার।
শমশের মুবিন চৌধুরী বলেন, মানুষ চায় নিরপেক্ষ রাজনৈতিক শক্তির উত্থান; যারা তৃণমূলের মানুষের কথা বলবে। তৃণমূলের সমস্যা-সম্ভাবনা নিয়ে কাজ করবে। আমাদের দল গণমানুষের আশা-ভরসা পূরণের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে। সেই লক্ষ্যেই তৃণমূল বিএনপি ৩০০টি আসনে প্রার্থী দিয়েছিল। সর্বশেষ ১৪২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। সকল প্রার্থীই প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা তৃণমূল পর্যায়ের প্রতিনিধি।
সাবেক এই পররাষ্ট্রসচিব বলেন, ‘দলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার পর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। জানিয়েছি নির্বাচনে যাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বস্ত করেছিলেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে। আমরাও দেখছি, এখন পর্যন্ত নির্বাচন কমিশন ও প্রশাসন নিরপেক্ষ ভূমিকাতেই আছে। আমরা আশাবাদী, সুন্দর নির্বাচন হবে।’
‘কিংস পার্টি’ হিসেবে পরিচিত তৃণমূল বিএনপির চেয়ারপারসন আরও বলেন, বিগত নির্বাচনগুলোর মতো পরিবেশ এবার মনে হয় হবে না। গত জাতীয় সংসদ নির্বাচনে রাতের বেলা ভোট হয়েছে বলে জনগণ বলেন। তার আগে ২০১৪ সালের নির্বাচনে বিপুলসংখ্যক প্রার্থী বিনা চ্যালেঞ্জেই এমপি হয়েছেন। এবার অন্তত সেটা হচ্ছে না।

ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের নতুন চর খাড়াকান্দি এলাকায় সোনার চেইন ছিনিয়ে নেওয়ার সময় চিনে ফেলায় ও বাধা দেওয়ায় ফলবরু নামের এক বৃদ্ধাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়দের হাতে আটক সিরাজুলকে পুলিশ গ্রেপ্তার করেছে। পরে তাঁর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাড়ির আড়ালে পাচারের সময় ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ অভিজিৎ দাস (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেলে তাঁর ট্রাভেল ট্রলি তল্লাশি করে এসব
৮ মিনিট আগে
মেহেরপুরের মুজিবনগর সীমান্তে বিজিবি ও বিএসএফের মানবিক উদ্যোগে শেষবারের মতো মৃত মায়ের মুখ দেখলেন বাংলাদেশে বসবাসরত মেয়ে হাফিজা খাতুন। আজ বৃহস্পতিবার সকালে সীমান্তের শূন্যরেখায় মায়ের মরদেহ দেখার সুযোগ পান তিনি। এ সময় দুই দেশের স্বজনদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়...
১০ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে জমিসংক্রান্ত বিরোধের জেরে সোহেল হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে রায়ে অসন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার।
২৩ মিনিট আগে