
সীমান্ত এলাকা থেকে প্রায় দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর, সংগ্রাম বিওপিসহ বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
আজ শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিলেট ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবির টহল দল ভারতীয় শাড়ি ৭৯৮টি, কাশ্মীরি শাল ১২১টি, থ্রি পিস ৮১টি, কসমেটিক সামগ্রী ৪৫৬টি, মখমল সোফার কভার ২৫৪.৪০ মিটার এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা দুটিসহ অন্য ভারতীয় পণ্য আটক করে। যার মূল্য প্রায় ১ কোটি ৮৬ লাখ ৮০ হাজার টাকা।
এ ব্যাপারে জানতে চাইলে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, চোরাচালানের জব্দ মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায় বিভাগের একটি দল। এ সময় ছিনতাইয়ের সময় ওই পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
১৯ মিনিট আগে
দক্ষিণ পীরেরবাগের ভাঙ্গাব্রিজসংলগ্ন সাজেদা মোটরসের সামনে একটি পাকা সড়কে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল মিরপুর মডেল থানা-পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল চেকপোস্টের সামনে এলে চালককে থামার সংকেত দেওয়া হয়।
২০ মিনিট আগে
সোমবার রাতে গোদনাইল চেয়ারম্যান অফিস ক্যানেলপাড় এলাকায় জাহিদ নামে এক ব্যক্তির চায়ের দোকানের সামনে ১০ থেকে ১২ জনের একটি দল সজীবকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।
২ ঘণ্টা আগে
বাগেরহাটের ফকিরহাট থেকে আইএমইআই নম্বর পরিবর্তন করা ৫৯টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
২ ঘণ্টা আগে