
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফতাব হোসেন খানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সিসিক নির্বাচনে ওই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে অস্ত্রসহ মহড়ার মামলায় আফতাবের জামিন নামঞ্জুর করেন আদালত।
আজ সোমবার সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আব্দুল মোমেনের কাছে জামিন আবেদন করেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের এই নেতা। পরে বিচারক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আফতাব হোসেন খানের আইনজীবী আব্দুর রহমান আফজল এ তথ্য নিশ্চিত করেন। আফতাব এর আগে এ মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন। আজ জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি আদালতে এসে পুনরায় জামিনের আবেদন করেন।
এদিকে ওই ঘটনার ৪৮ দিনেও মহড়ায় প্রদর্শিত অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। আফতাব ছাড়াও এ মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সিপন জানান, আসামিদের রিমান্ডে নিয়ে যেসব তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই চলছে। তবে এখনো অস্ত্র উদ্ধার করা যায়নি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা-বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, আগামী পয়লা বৈশাখ থেকে ২ কোটি ২০ লাখ কৃষকের জন্য কৃষি কার্ডের প্রি-পাইলট কর্মসূচি চালু হবে। এ ছাড়া আগামী ১৮ মাসের মধ্যে এক কোটি কর্মসংস্থান তৈরি করা হবে। শনিবার (১৪ মার্চ) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলা
৪ মিনিট আগে
সকাল থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দুর্গন্ধও। একপর্যায়ে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয়রা দেখেন, ডোবায় ভাসছে মরদেহের খণ্ডিত অংশ। আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে গাজীপুরের শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার নাজমুল হাসানের বাড়ির পাশে ডোবায় মরদেহের খণ্ডিত অংশ পাওয়া যায়।
১০ মিনিট আগে
যশোর সদর উপজেলার আশরাফুল মাদারিস মসজিদে ইতিকাফে বসেছেন দেশ-বিদেশের প্রায় ১ হাজার ৭০০ মুসল্লি। বিদেশিদের মধ্যে দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, পানামা ও মিয়ানমারের বাসিন্দা রয়েছেন। ইতিকাফে বসা মুসল্লিদের খেদমত করছেন শিক্ষক, শিক্ষার্থী...
১৩ মিনিট আগে
রাজবাড়ীর গোয়ালন্দ থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার (১৪ মার্চ) বেলা ৩টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাংলাদেশ হ্যাচারি এলাকার ঢাকা-খুলনা মহাসড়ক থেকে তাঁকে আটক করা হয় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলাম।
১৮ মিনিট আগে