
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৭ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আফতাব হোসেন খানের (ঘুড়ি প্রতীক) বিরুদ্ধে লোকজনসহ অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ির সামনে সশস্ত্র মহড়া করার অভিযোগ উঠেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ, ভিডিও চিত্র বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে।
এ ছাড়া উক্ত ওয়ার্ডের কাউন্সিল প্রার্থী সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ (লাটিম প্রতীক) এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নির্বাচন কমিশন আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উক্ত অভিযোগের ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তা তদন্ত করে এ বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করেছেন। প্রতিবেদনে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬–এর বিধি ৩০ লঙ্ঘনের দায়ে, বিধি ৩১ ও ৩২ অনুযায়ী সংশ্লিষ্ট কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানের প্রার্থিতা বাতিল অথবা তাঁর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত বক্তব্যসহ নির্বাচন কমিশনে আগামী ১৪ জুন ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছেন।

বদিউল আলম ফটিকছড়ি পৌরসভা জোলাভিটা এলাকার আহমদুর রহমানের ছেলে। তিনি স্থানীয় মসজিদে জোহরের নামাজ আদায় শেষে বাড়ির পথে হাঁটছিলেন। এ সময় লেলাং থেকে বিবিরহাটগামী একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান...
১৫ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্ত দুই আসামীকে বাংলাদেশ ছেড়ে পালাতে সাহায্যকারী ফিলিপ সাংমাকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। আজ শনিবার নদিয়া জেলার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
১৭ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, জাতীয় সংসদের প্রথম দিনেই রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি উল্লেখ করেছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। রংপুর অঞ্চলের প্রায় দুই কোটি মানুষ
২৮ মিনিট আগে
বিএনপি ক্ষমতায় এলে সিলেট বিভাগের উন্নয়ন হয়। এ বিভাগের উন্নয়নে সরকারের দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। বিএনপি যতবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, ততবারই সিলেট বিভাগের উন্নয়ন অন্যান্য সময়ের তুলনায় এগিয়ে গেছে। এবারও সিলেট বিভাগ এগিয়ে যাবে। বিভাগের প্রধান সমস্যাগুলো সমাধানে...
৩২ মিনিট আগে