বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ‘এমপিতন্ত্রের হাত থেকে মুক্তি, স্বচ্ছতা, জবাবদিহি, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে দক্ষ ও দুর্নীতিমুক্ত স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তুলতে হবে। সারা দেশকে অগ্রসর করতে গ্রাম অভিমুখী উন্নয়ন কর্মসূচি ঢেলে সাজাতে হবে। যার কেন্দ্রবিন্দু হবে পরিবেশবান্ধব সামাজিক উন্নয়ন।’
আজ রোববার দুপুরে নিত্যপণ্যের অব্যাহত মূল্যবৃদ্ধির প্রতিবাদে সুনামগঞ্জের মধ্যনগর বাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন সিপিবির সাধারণ সম্পাদক।
রুহিন হোসেন প্রিন্স আরও বলেন, ‘হাওরের জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় কর্মসংস্থান গড়ে তুলতে হবে। যাদের উৎপাদিত খাদ্যে সমৃদ্ধ হয়ে আমরা উন্নয়নের গল্প হাজির করি, আজ তারা থাকছেন অবহেলিত। এই গ্রামের মানুষের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, বিদ্যুৎ সুবিধাসহ ভবিষ্যতের সর্বজনীন পেনশন নিশ্চিত করতে হবে।’
উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি জয়কৃষ্ণ সরকার কলির সভাপতিত্বে ও যুব কমিউনিস্ট নেতা শাহজাহান কবিরের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, খেতমজুর সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অর্ণব সরকার, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, মোহনগঞ্জ উপজেলা কমিউনিস্ট পার্টির সদস্য চয়ন কান্তি দাস, নান্টু সরকার প্রমুখ।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে