
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে আবারও বিক্ষোভ করছেন বিভিন্ন প্যানেলের প্রার্থী ও শিক্ষার্থীরা। আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে ক্যাম্পাসে বিভিন্ন সড়ক ঘুরে প্রশাসনিক ভবনে এসে সমাবেশ করেন শিক্ষার্থীরা।
সমাবেশে শিক্ষার্থীরা ‘রিট করে শাকসু নির্বাচন বন্ধ করা যাবে না’, ‘এসো ভাই এসো বোন গড়ে তুলি আন্দোলন’, ‘মব করে শাকসু নির্বাচন বন্ধ করা যাবে না’—এমন নানা স্লোগান দেন।
এর আগে দুপুরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করেন বিক্ষোভকারীরা। এ সময় বক্তব্য দেন দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী দেলোয়ার হাসান শিশির, সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মুজাহিদুল ইসলাম, স্বতন্ত্র জিএস প্রার্থী পলাশ বখতিয়ার, সাধারণের ঐক্যস্বর প্যানেলের এজিএস প্রার্থী হাফিজুল ইসলাম, বাংলা বিভাগের শিক্ষার্থী আবু সালেহ মো. নাসিম প্রমুখ।
স্বতন্ত্র জিএস প্রার্থী পলাশ বখতিয়ার বলেন, ‘হাইকোর্টে করা রিটকে যেভাবে বিবেচনা করা উচিত, সেভাবে তাঁরা নিচ্ছেন না। আপিল করার পরও সেটার শুনানি হচ্ছে না। আমরা চাই, রোববার শুনানি হোক এবং রায়টি আমাদের পক্ষে আসুক। ক্লাস-পরীক্ষা বর্জনের বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে আমাদের আলোচনা চলছে। শিক্ষার্থীরা যেটা চান, সেটাই হবে আমাদের পরবর্তী কর্মসূচি।’
বাংলা বিভাগের শিক্ষার্থী আবু সালেহ মোহাম্মদ নাসিম বলেন, ‘আগামীকাল (রোববার) চেম্বার জজ আদালতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপিলের শুনানি হবে বলে আশা করছি। জাতীয় নির্বাচনের আগে শাকসু নির্বাচন হতে হবে।’
এদিকে গত বুধবার শাকসুর দাবিতে বিশ্ববিদ্যালয়ের ২৮ বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউনেরও ঘোষণা দেন তাঁরা।

জনবসতিহীন এলাকায় একটি পরিত্যক্ত মুরগির খামার। সেখানে প্রতিদিন জড়ো হচ্ছে শিশু-কিশোর, প্রাপ্তবয়স্করা। টাকার বিনিময়ে বিভিন্ন বয়সী মানুষের কাছ থেকে নেওয়া হয় পাসপোর্টের ছবি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও ফেস ভেরিফিকেশন। দিনশেষে এসব তথ্য পাচার হয় বিদেশে।
৯ মিনিট আগে
বর্ষা মৌসুম শেষ হয়েছে দেড় মাস আগে। কিন্তু সেই বর্ষার পানি নিষ্কাশন হতে না পারায় শরতের শেষ সময়ে এসেও যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চলের অন্তত ২০০ গ্রাম জলাবদ্ধ রয়েছে। বর্ষকাল থেকে শুরু করে তিন মাস ধরে এসব গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী জীবনযাপন করছে।
১৭ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে শানেরহাট ইউনিয়নের তারবিয়াতুল উম্মাহ্ ক্যাডেট স্কুল অ্যান্ড মাদ্রাসার প্রধান শিক্ষকসহ তিন শিক্ষকের বিরুদ্ধে হুমকি, মানসিক নির্যাতন ও হয়রানির অভিযোগ করেছেন ওই প্রতিষ্ঠানেরই এক নারী সহকারী শিক্ষিকা। এ ঘটনায় সুবিচারের দাবি জানিয়ে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী...
৪৪ মিনিট আগে
ঝিনাইদহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাসহ তিনজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। নাশকতা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে গোপন তৎপরতার অভিযোগে তাঁদের আটকের পর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়খালী বাজার পার হয়ে একটি তেল পাম্প থেকে তাঁদের আটক করে ডিবি।
১ ঘণ্টা আগে