
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বজলুর রহমান ওরফে ডন বজলুকে (৬০) গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় তাঁর গাড়ি থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি। গ্রেপ্তার করা হয়েছে তাঁর সঙ্গে থাকা আরও তিন সহযোগীকে।
গ্রেপ্তারকৃতরা হলেন, বজলুর রহমান (৬০), সাইদুল (৩৪), আব্দুল জব্বার (৪৩) ও ইউনুস বাঁধন (২০)। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার নাঈম উল হক।
র্যাব বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে অবৈধ অস্ত্র কেনা ও মজুত নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে বজলুর রহমান ওরফে ডন বজলুকে দেখা যায় অস্ত্রসংক্রান্ত আলোচনায় বিভিন্ন পরামর্শ দিতে। তারই ধারাবাহিকতায় তদন্ত শুরু করে র্যাব।

আজ শনিবার বেলা পৌনে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে বজলুর রহমানের গাড়িতে তল্লাশি করা হয়। সেখানে তাঁর গাড়ি থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় বজলুসহ তাঁর তিন সহযোগীকে। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
এর আগে, ২১ জানুয়ারি রাতে ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, আটককৃত বিএনপি নেতা বজলুর রহমান ওরফে ডন বজলু তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার একটি স্থানীয় রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলেন। এ সময়ে তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের মধ্যে একজনকে বিএনপি নেতার কাছে মুখ নিয়ে শটগানের কথা বলতে শোনা যায়। ওই ব্যক্তি কথা শেষ করে ক্যামেরার উদ্দেশে থাম্ব দেখান।
এ বিষয়ে বিএনপির নেতা বজলু এক বেসরকারি টেলিভিশনকে বলেন, অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সেখানে আলোচনা হচ্ছিল। এ সময় নিরাপত্তা ইস্যু নিয়ে একজন তাঁকে বলেন, তাঁর লাইসেন্স করা আগের একটি শটগান আছে, আবারও লাইসেন্স করে আরেকটি শটগান নেওয়ার জন্য বলা হয়। এই প্রসঙ্গেই সেখানে শটগান নিয়ে কথা ওঠে। তিনি আরও বলেন, এ নিয়ে তিনি নিজে কোনো কথা বলেননি, শুধু শুনছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জাতীয় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ আব্দুর রহিম সাকি জয়ী হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা তারিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
১৭ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি আসনেই বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে পাওয়া ফলাফলে এই তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সব আসনের ফলাফলে পোস্টাল ব্যালটের ফলও যুক্ত করা হয়েছে।
২২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।
৩৬ মিনিট আগে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদে দেওয়া সকল প্রতিশ্রুতি পর্যায়ক্রমে পূরণ করবে বিএনপি। তিনি বলেন, ‘আমরা জুলাই সনদে যা যা সই করেছি, তার সবগুলোই পূরণ করব।’
৩৮ মিনিট আগে