সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৩৫ জন রোগী ভর্তি রয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য বিভাগ সিলেটের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম। তিনি বলেন, ‘সিলেটে যারাই হামের উপসর্গ বা হামে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, তাদের সবাইকেই শেষ সময়ে নিয়ে আসা হচ্ছে। যে কারণে বেশিরভাগই আইসিইউতে ক্রিটিক্যাল অবস্থায় থেকে মারা যাচ্ছে। আমাদের থেকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।’
মারা যাওয়া শিশুরা হলো হবিগঞ্জের চুনারুঘাটের মুশাহিদ মিয়ার ১৪ মাস বয়সী ছেলে মাহবুবুর রহমান ও সুনামগঞ্জের ছাতকের নিজাম উদ্দিনের ৯ মাস বয়সী ছেলে তাকসিন। দুজনেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত সিলেট বিভাগে ১ হাজার ২৫ জনের নিশ্চিত হাম রোগ শনাক্ত হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক কেস নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০২ জন রোগী। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩২ জন, ওসমানী মেডিকেল হাসপাতালে ১৯ জন ভর্তি রয়েছেন। বর্তমানে পুরো বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৩৩৫ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন আছেন। চলতি বছরে সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট ১৪৮ জনের মৃত্যু হয়েছে।

নেত্রকোনার কেন্দুয়ায় এক স্কুলছাত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেলের অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত রফিকুল ইসলাম ভূঁইয়া বকুল (৫০) কেন্দুয়া পৌর বিএনপির সহসাধারণ সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন...
১ ঘণ্টা আগে
দখল-দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে চলনবিল। একই রকম সংকটে রয়েছে চলনবিলকেন্দ্রিক নদ-নদীগুলোও। পানির অভাবে বর্ষাতেও এখন প্রাণহীন চলনবিল। শরতে এসে জেগে উঠেছে চলনবিল। কমছে নদীর পানি। এমন পরিস্থিতিতে চলনবিলজুড়ে আটকে আছে কচুরিপানার দল। ফলে একদিকে মৎস্যসম্পদ নষ্ট হচ্ছে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি আবাদ।
১ ঘণ্টা আগে
কুমিল্লার সদর দক্ষিণে সংবাদ সংগ্রহে যাওয়ার পথে তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত শাওনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বিজয়পুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২ ঘণ্টা আগে
খুলনার বটিয়াঘাটায় কাজীবাছা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার গোপালখালী এলাকায় প্রিমিয়ার মিলসের পশ্চিম পাশে নদীর তীরে মরদেহটি ভেসে থাকতে দেখতে পান স্থানীয়রা...
৩ ঘণ্টা আগে