সিলেটে প্রচন্ড শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় হয়েছে। আজ সোমবার আকাশ অন্ধকার করে শুরু হয় কালবৈশাখীর তাণ্ডব। এ সময়ে বজ্রপাতে দুজনের মৃত্যু ও ১০টি পশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো কেউ সঠিকভাবে জানাতে পারেননি।
আবহাওয়া অফিসের তথ্যমতে, সোমবার সকাল ৬টা বিকেল পর্যন্ত ৬৩.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৬ ও সর্বনিম্ন ১৯.৭।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী ২৪ ঘণ্টা সিলেটের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে।’
সোমবার সকাল থেকে ধাপে ধাপে শুরু হয় বৃষ্টিপাত। এ সময় ছিল বজ্রসহ শিলাবৃষ্টি। রাতের মতো ঘুটঘুটে অন্ধকার করে নেমে আসে এই ঝড়। এ ছাড়া গতকাল রোববার ও আজ জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাটে শিলাবৃষ্টি হয়েছে।
রোববার বিকেলে গোয়াইনঘাটে বজ্রপাতে একজনের মৃত্যু ও আহত হন আরেকজন। সোমবার সকালে কানাইঘাটে মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে এক প্রবাসীর মৃত্যু হয়। এ সময় গোয়াইনঘাটে ৮টি গরু ও ২টি ভেড়া মারা যায়। শিলাবৃষ্টিতে শতাধিক ঘরবাড়ির টিনের চাল নষ্ট হয়েছে। বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়েছে। আর ফসলি জমির বেশ ক্ষতি হয়েছে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গোয়াইনঘাটে বজ্রপাতে একজন মারা গেছেন ও আরেকজন আহত হয়েছেন। আর ৮টি গরু ও ২টি ভেড়া মারা গেছে। ফসলি জমির অনেকে ধান কেটে ফেললেও যে জমির ধান ছিল, সেগুলোর বেশ ক্ষতি হয়েছে। অনেকের টিনের চালা শিলাবৃষ্টিতে ফুটো হয়েছে। আমরা ক্ষয়ক্ষতি নির্ধারণের চেষ্টা করছি।’
সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, ‘সিলেটে বৃষ্টি হলেও এই বৃষ্টিতে বন্যার আশঙ্কা নেই। তবে নদ–নদীর পানি কিছুটা বাড়ছে। সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে সর্বোচ্চ ৭.৩৭ মিটার ওপর দিয়ে বইছে।’
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস বুলবুল বলেন, ‘সিলেটে ঝড়সহ শিলাবৃষ্টি হয়েছে। এতে ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কতটা ক্ষতি হয়েছে সেটা এখন বলা যাচ্ছে না।’

পাটজাতীয় ফসলের বীজ বিক্রির নির্ধারিত দিন ছিল আজ সোমবার। ভোর থেকে কৃষকেরা সারিবদ্ধ হয়ে গুদামের সামনে অপেক্ষা করতে থাকেন। সকাল থেকেই বীজ বিক্রি শুরু হয়। কৃষকদের অভিযোগ, নামমাত্র কিছু নিজেদের ঘনিষ্ঠ লোকের কাছে বীজ বিক্রি করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন গুদামরক্ষক আলমগীর। পরে কৃষকেরা গুদামে প্রবেশ করে
৫ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
১ ঘণ্টা আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে