
সিলেটে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। এখানে ঈদের নামাজে লাখো মুসল্লির সমাগম হয়। প্রধান ঈদগাহে একসঙ্গে ঈদ জামাত আদায় করতে পেরে খুশি সবাই।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রধান ঈদের জামাতের আগে বয়ান পেশ ও ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন।
নগরের ঐতিহাসিক এই শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও জনপ্রতিনিধিসহ সাধারণ মুসল্লিরা।
বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে ১৭০০ সালের প্রথম দিকে নির্মিত সিলেটের শাহী ঈদগাহকে গণ্য করা হয়। ঈদগাহ ময়দানে জায়গা না পেয়ে শত শত মুসল্লি শাহী ঈদগাহের সামনের রাস্তায় ঈদের নামাজ আদায় করেন। এর আগে সকাল থেকে সিলেট নগরের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ শাহী ঈদগাহ ময়দানে আসেন। ঈদের নামাজকে ঘিরে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।
প্রধান ঈদ জামাত থেকে দেশ ও জনগণ এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদের নামাজ শেষে চিরাচরিত ঐতিহ্য অনুযায়ী সবাই কোলাকুলি করেন।
এদিকে সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে আজ সকাল ৮টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বন্দরবাজারের কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব।
দরগাহে হজরত শাহজালাল (রহ.) জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মুফতি মাওলানা আসজাদ হোসাইন। নগরের বন্দরবাজারের কালেক্টরেট জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। নামাজের আগে বয়ান পেশ ও ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শাহ আলম।
এর আগে আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেটের উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে পবিত্র ঈদুল আজহার জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাওলানা আব্দুস সালাম-আল মাদানি। এ জামাতে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়।
প্রতিবছরের মতো এবারও বন্দরবাজারের কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল আজহার পৃথক তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়, দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়।
এ বছরের পবিত্র ঈদুল আজহায় নগরসহ সিলেট জেলায় ছোট-বড় তিন হাজারের অধিক ঈদগাহ-মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে সিলেট জেলা প্রশাসন।
এ ছাড়া ঈদের জামাত ঘিরে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার মো. ইলিয়াছ শরিফ।

নৌ পুলিশ খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার বলেন, ভোর ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হানিফ শেখের মরদেহ উদ্ধার করা হয়। পরে তাঁর পরিবারের সদস্যদের খবর দিলে তাঁরা ঘটনাস্থলে আসেন। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
৪ মিনিট আগে
কুমিল্লার বিভিন্ন স্থানে র্যাবের পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
৬ মিনিট আগে
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার চায় সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হয়। হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
১ ঘণ্টা আগে
রাজধানীর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সরকারের কাছ থেকে বাজেট না পাওয়ায় ১ মার্চ থেকে শিক্ষার্থীরা আর ট্রাফিকের দায়িত্ব পালন করছেন না।
২ ঘণ্টা আগে