সিলেটে চিনির পর এবার পাথরের নিচে মিলল প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড়। চোরাকারবারিরা ট্রাকে পাথরচাপা দিয়ে নিয়ে যাওয়ার সময় পুলিশ কাপড়ের চালানটি জব্দ করে।
গতকাল সোমবার ভোরে সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বর জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে ট্রাক আটকে কাপড়ের চালানটি জব্দ করে শাহপরাণ (রহ.) থানা-পুলিশ। এ সময় ট্রাক চালক ও এক সহযোগীকে আটক করা হয়। অপর এক চোরাকারবারি পালিয়ে যায়।
আটকেরা হলেন—রাজশাহী জেলার মতিহার থানার মোহননীড় বুধপাড়া গ্রামের শাকিল ইসলাম (৩২) ও একই উপজেলার গনির দালান গ্রামের মারুফ ইসলাম (২৪)। এ সময় গাড়ি থেকে চোরাকারবারি সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর হাউতপাড়ার রফিকের ছেলে তাহের (২৫) পালিয়ে গিয়েছে বলে পুলিশকে জানিয়েছে আটকেরা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে একটি ট্রাক আটক করে পুলিশ। এ সময় চালক ট্রাকে পাথর বোঝাই করে নিয়ে যাওয়ার কথা বলে। কিন্তু পুলিশের সন্দেহ হলে ট্রাকে থাকা পাথর সরাতে নিচে থেকে কাপড়ের চালান বের হয়ে আসে।
পরে ট্রাক থেকে ৬১টি বস্তায় রাখা ৩ হাজার ৯৬২টি ভারতীয় শাড়ি ও ২০২টি লেহেঙ্গা জব্দ করা হয়। উদ্ধার করা কাপড়ের বাজার মূল্য প্রায় ১ কোটি ৮২ লাখ ৭২ হাজার টাকা।

আওয়ামী লীগের এক নেতার ভাইকে পুলিশের হাতে তুলে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল রাজশাহী নগরের দড়িখড়বোনা এলাকায়। গত বছরের ৬ মার্চের সেই সংঘর্ষের মধ্যে পড়ে এক পক্ষের হাতে ছুরিকাহত হন রিকশাচালক গোলাম হোসেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ মার্চ মৃত্যু হয় তাঁর।
৪১ মিনিট আগে
গত ২৪ জুন যশোর সদর উপজেলার রঘুরামপুর গ্রামে বাড়ির পাশের ঝোপ থেকে সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’ (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১২টি মামলার এই আসামিকে দুর্বৃত্তরা পা বেঁধে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
১ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নে গত এক দশক ধরে বর্ষা মৌসুমে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ইউনিয়নের কয়েকটি গ্রামে কালভার্টের সামনে বসতবাড়ি নির্মাণ করায় হাজারো মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অংশ সুলতানা মন্দির ত্রিপুরাপাড়া। নৃতাত্ত্বিক ঐতিহ্যসমৃদ্ধ গ্রামটিতে ৩১টি ত্রিপুরা পরিবারে দুই শতাধিক লোকের বাস। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ওই গ্রামে যাওয়ার একমাত্র রাস্তাটিতে চেকপোস্ট বসিয়ে ত্রিপুরা জনগোষ্ঠীকে কার্যত অবরুদ্ধ করে রেখেছে
২ ঘণ্টা আগে