
মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে তিনবার নৌকার প্রার্থী বদল হলো। দুজন প্রার্থীকে দুবার করে মোট চারবার দলীয় প্রতীক দিয়ে শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠি আসে। সর্বশেষ যিনি মনোনয়ন পেয়েছেন তিনি আওয়ামী লীগ করেন না বলে জানা গেছে। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ কোনো মন্তব্য করতে রাজি হচ্ছে না।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ দিন কামারচাক ইউনিয়নেও ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে।
গত ২৩ নভেম্বর প্রকাশিত দলীয় মনোনয়ন তালিকায় কামারচাক ইউনিয়নে নৌকা প্রতীক পান বর্তমান চেয়ারম্যান যুবলীগ নেতা মো. নজমুল হক সেলিম। পর দিনই আতাউর রহমান নামে দলের বাইরের একজনকে নৌকা প্রতীক দিয়ে শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠি আসে। এর পরদিন আবারও শেখ হাসিনা স্বাক্ষরিত ‘চূড়ান্ত’ চিঠি আসে যুবলীগ নেতা সেলিমের নামে।
সর্বশেষ আজ সোমবার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে আবারও ‘চূড়ান্তভাবে’ শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠি আসে আতাউর রহমানের নামে।
দলীয় সূত্রে জানা গেছে, জেলা ও উপজেলা আওয়ামী লীগের স্বাক্ষরে নজমুল হক সেলিমের নাম কেন্দ্রে যায়। সেখানে আতাউর রহমানের নাম ছিল না। জেলা ও উপজেলা আওয়ামী লীগের সুপারিশ উপেক্ষা করে চূড়ান্ত তালিকায় আতাউর রহমানের নাম আসায় ধূম্রজালের সৃষ্টি হয়েছে, দলের মধ্যে বেড়েছে ক্ষোভ। জেলাজুড়ে আলোচনার কেন্দ্রে এখন এ ঘটনা।
নজমুল হক সেলিমের আইনজীবী অ্যাডভোকেট জাহেদুল হক কচি বলেন, ‘নাজমুল হক সেলিমের মনোনয়নপত্র বাতিল করা রিটার্নিং অফিসারের সঠিক হয়নি। রিটার্নিং অফিসার বলছেন, ২৫ তারিখ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড নজমুল হক সেলিমের মনোনয়ন বাতিল করে আতাউর রহমানকে মনোনয়ন দেয়। অথচ ২৫ তারিখে নজমুল হক সেলিমের চূড়ান্ত মনোনয়নের একটা চিঠি আছে। চিঠিতে আতাউর রহমানের মনোনয়ন বাতিল করে নজমুল হককে দেওয়া হয়েছে। রিটার্নিং অফিসার মনোনয়ন বোর্ড কর্তৃক নজমুল হক সেলিমকে দেওয়া চিঠি আমলে না নিয়ে আমাদের মনোনয়ন বাতিল করেছেন। আমরা উচ্চ আদালতে আপিল করব।’
রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখতের কাছে জানতে চাইল তিনি বলেন, ‘আতাউর রহমান আওয়ামী লীগে আছেন আমার জানা নেই। আমার জানামতে তিনি আওয়ামী লীগের কোনো কমিটিতে নেই।’
এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান বলেন, ‘আমরা এ বিষয়ে অবগত না। এ বিষয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ ভালো বলতে পারবে।’
উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা ও কামারচাক ইউনিয়নের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার গোলাম রব্বানী খানের কার্যালয়ে যোগাযোগ করলে তিনি কার্যালয়ে সাংবাদিক প্রবেশ করতে দেননি। অফিস গেটে তালা ঝুলিয়ে অফিস পিয়নকে দিয়ে বলান, ভেতরে সাংবাদিক প্রবেশ করা যাবে না।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩০ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে