বেতন-ভাতাসহ তিন দফা দাবিতে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সিমেবি) প্রতীকী অবস্থান কর্মসূচি পালন হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা এ কর্মসূচি পালন করে।
দাবিগুলো হলো চাকরি স্থায়ী করা, নিয়মিত বেতন-ভাতা ও কর্মস্থলে কর্মচারীদের কাজের পরিবেশ নিশ্চিত করা।
আন্দোলনকারীরা জানান, প্রায় এক বছর ধরে বিশ্ববিদ্যালয়ের ২৪২ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা বন্ধ রয়েছে। নানা জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া ঝুলে আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দু’দফায় জনবলের জন্য সার্কুলার দিলেও নিয়োগ প্রক্রিয়া বন্ধ। এ অবস্থায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন তারা।
তারা আরও জানান, দীর্ঘদিন বেতন-ভাতা বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন কর্মকর্তা–কর্মচারীরা। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. এ এইচ এম এনায়েত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করলেও তিনি কেবল আশ্বাসই দিয়ে যাচ্ছেন।
সংগঠনের সদস্যসচিব নাদিম সীমান্ত বলেন, ‘দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাব। আগামীতে আরও কঠোর কর্মসূচির দেওয়া হবে।’
কর্মসূচি শুরুর আগে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের নেতারা। পরে গণস্বাক্ষর ও প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা।

মাগুরার মহম্মদপুর উপজেলায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। অভিযুক্তের নাম মো. লস্কর বিশ্বাস। তিনি উপজেলার ধোয়াইল গ্রামের মৃত যদন বিশ্বাসের ছেলে।
২৭ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যার পানিতে ডুবে মো. আশরফ মিয়া (স্থানীয়ভাবে ‘আসই মিয়া’ নামে পরিচিত) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে নিজ বসতঘর থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করেন স্বজনেরা।
২৯ মিনিট আগে
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি প্রাচীন কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার আটমূল ইউনিয়নের দোপাড়া গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
৩১ মিনিট আগে
বগুড়ায় মালবাহী ট্রাক ও একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে