
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। তাই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
আজ রোববার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ কথা বলেন ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
জানা গেছে, ২০০৮ সালে এমপি পদ লাভের পর থেকেই বেপরোয়া হয়ে উঠেন মোয়াজ্জেম হোসেন রতন। জমি দখল ছাড়াও অর্থ আত্মসাৎ, নানা প্রকল্পে অনিয়ম-দুর্নীতির পাশাপাশি ক্যাসিনোকাণ্ডেও নাম আসে এই এমপির।
এসব অভিযোগ নিয়ে তদন্তে নামে দুদক। তাকে দেওয়া হয় বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা। বিভিন্ন সময়ে তার দুর্নীতি প্রকাশ্যে আসলে ইমেজ সংকটে পড়েন এমপি রতন।
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমেদ চৌধুরী বলেন, ‘এবার দলীয় প্রার্থিতায় চমক ছিল। বিতর্কিতরা বাদ পড়েছেন। আমরা নেত্রীর মনোনীত প্রার্থীর জন্যই কাজ করবো।’
মধ্যনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতুষ সরকার বলেন, ‘মোয়াজ্জেম হোসেন রতন ১৫ বছর এমপি থাকলেও দলীয় নেতা কর্মীদের সঙ্গে দূরত্ব ছিলো। এছাড়া মাঠের জরিপেও উনার জনপ্রিয়তা ছিল না। আগে থেকেই উনি বিভিন্ন দুর্নীতি ও ক্যাসিনোকাণ্ডে আলোচনায় ছিলেন। সব মিলিয়ে একজন বিতর্কিত এমপি ছিলেন তিনি। তাই দলের এই নতুন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।’
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেন, ‘দল আমাদের সুনামগঞ্জের ৫টি আসনের প্রার্থিতা সিলেকশন করে দিয়েছে। আমরা সেই মোতাবেক কাজ করব।’
স্বতন্ত্র প্রার্থিতার বিষয়ে মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ‘নেত্রী সবার জন্য এবারের নির্বাচন উন্মুক্ত করেছেন। সে জন্য আমি স্বতন্ত্র প্রার্থী হবো। ৩০ তারিখ ডিসির কাছের মনোনয়ন ফরম জমা দেব। ৭ জানুয়ারি ফলাফল পেয়ে যাবেন।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে