
ঈদুল ফিতরের ছুটিতে সিলেট বিভাগের চার জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ২৮৭টি স্বাভাবিক প্রসব করানো হয়েছে। বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন জেলা পর্যায়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এসব প্রসব সেবা দেওয়া হয়। এ ছাড়া ৭৩৯ জনকে গর্ভকালীন সেবা ও ৪১৪ জনকে প্রসবোত্তর সেবা দেওয়া হয়।
আজ শনিবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ আমান উল্লাহ্ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৮ মার্চ থেকে শুরু হওয়া ঈদের ছুটিতে সিলেট বিভাগের চার জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্র ছাড়াও সিলেটে ৩৫টি, সুনামগঞ্জে ৪৬, মৌলভীবাজারে ২৭ ও হবিগঞ্জে ৪২টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সার্বক্ষণিক সেবা প্রদানের জন্য প্রস্তুত রাখা হয়েছিল।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ আমান উল্লাহ্ আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যসেবা পেয়ে সেবা গ্রহীতারা ভীষণ খুশি। অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফী আহমদের নির্দেশনায় বিভাগজুড়ে সেবা কার্যক্রম চলমান ছিল। ঈদের ছুটিতে এই সেবা আমরা দিতে পেরেছি আমাদের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায়।’

যশোরের মনিরামপুরে আরিফ হোসেন (১৭) নামে এক কিশোরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে লাশ মাছের ঘেরে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার বালিধা এলাকার মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে মনিরামপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
৩ মিনিট আগে
নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে